• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

২৫ প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা করেছে আরব আমিরাতের রাষ্ট্রপতি

জ্যেষ্ঠ প্রতিবেদক    ১১ জানুয়ারী ২০২৬, ০৭:৩৯ পি.এম.
জুলাইয়ের আন্দোলনে সংহতি জানিয়ে আরব আমিরাতে বাংলাদেশিদের বিক্ষোভ। ছবি-ফাইল
জুলাইয়ের আন্দোলনে সংহতি জানিয়ে আরব আমিরাতে বাংলাদেশিদের বিক্ষোভ। ছবি-ফাইল

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতাকে হত্যা ও নিপীড়নের প্রতিবাদে সংযুক্ত আরব আমিরাতে মিছিল ও বিক্ষোভ করায় আটক আরও ২৫ প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা করেছে সে দেশের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। ক্ষমাপ্রাপ্তদের ইতোমধ্যে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

২০২৪ সালের জুলাই মাসের ঘটনাবলীর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার হয়ে আদালতে দণ্ডিত হন এসব বাংলাদেশি নাগরিক। বাংলাদেশ সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে মানবিক বিবেচনায় তাদের ক্ষমা করা হয়।

ওই সময় বাংলাদেশে সংঘটিত বিদ্রোহ ও অস্থিরতার প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থানে অবস্থানরত কিছু প্রবাসী বাংলাদেশিকে আটক করা হয়েছিল। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে তাদের বিরুদ্ধে রায় দেন দেশটির আদালত।

এই ক্ষমার সিদ্ধান্ত সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বের সহানুভূতি, সহনশীলতা ও ন্যায়বিচারের প্রতি অঙ্গীকারের বহিঃপ্রকাশ বলে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে এটি সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান গভীর ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় ৫৭ বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিলেন সে দেশের আদালত। তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং ১ জনকে ১১ বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল।

ভিওডি বাংলা/ এমএম


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
‘সীমাহীন দুর্নীতির’ অভিযোগে পাপনের আমলের নথি তলব
ছবি: সংগৃহীত
জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি নির্ভরযোগ্য ডেটা: অর্থমন্ত্রী
ঢাকায় সচিবালয়ে জাইকার প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ফখরুল ইসলাম আলমগীর। ছবি: ভিওডি বাংলা
জাইকার ভূমিকা উন্নয়ন অংশীদার হিসেবে গুরুত্বপূর্ণ: মির্জা ফখরুল