• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে প্রাণহানি ছাড়াল ৫০০

আন্তর্জাতিক ডেস্ক    ১২ জানুয়ারী ২০২৬, ০৯:২৯ এ.এম.
ইরানে সরকারবিরোধী বিক্ষোভ। সংগৃহীত ছবি

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে প্রাণহানির সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ/HRANA) জানিয়েছে, গত দুই সপ্তাহের অস্থিরতায় অন্তত ৪৯০ জন বিক্ষোভকারী ও ৪৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। একই সময়ে গ্রেপ্তার হয়েছেন ১০ হাজার ৬০০ জনের বেশি মানুষ।

রোববার (১২ জানুয়ারি) প্রকাশিত এই তথ্যের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এইচআরএএনএ জানায়, দেশজুড়ে টানা বিক্ষোভ ও নিরাপত্তা বাহিনীর অভিযানে প্রাণহানি ও গ্রেপ্তারের সংখ্যা দ্রুত বাড়ছে। তবে ইরান সরকার এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক নিহতের সংখ্যা প্রকাশ করেনি। রয়টার্সও এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালের পর এটিই ইরানের শাসকদের বিরুদ্ধে সবচেয়ে বড় গণআন্দোলন হিসেবে বিবেচিত হচ্ছে।

এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ইরান সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে অতিরিক্ত শক্তি প্রয়োগ বা হত্যাকাণ্ড চললে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে। তবে এই হুঁশিয়ারি বাস্তবে নীতিগত পদক্ষেপে রূপ নেবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

ট্রাম্পের হুঁশিয়ারির জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ যুক্তরাষ্ট্রকে ‘ভুল হিসাব’ না করার আহ্বান জানিয়ে বলেন, ইরানে হামলা হলে দখলকৃত ভূখণ্ড (ইসরায়েল)সহ মধ্যপ্রাচ্যে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি ও জাহাজ ইরানের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের