• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ইরানে ৩ দিনের জাতীয় শোক ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক    ১২ জানুয়ারী ২০২৬, ০৮:৫৬ পি.এম.
ছবি: সংগৃহীত

ইরানে সাম্প্রতিক সহিংস দাঙ্গায় সাধারণ নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মৃত্যুর ঘটনায় দেশটিতে ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘোষণা দেওয়া হয়। সোমবার (১২ জানুয়ারি) বার্তাসংস্থা তাসনিমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, দেশজুড়ে সরকারবিরোধী ও সন্ত্রাসী গোষ্ঠীর নেতৃত্বে সংঘটিত সহিংস দাঙ্গায় বিপুল সংখ্যক মানুষ নিহত হয়েছে। প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, নিহত ইরানিদের স্মরণে প্রেসিডেন্ট ও মন্ত্রিসভা শোক পালন করছেন। বিবৃতিতে বলা হয়, এই জাতীয় শোক যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শাসনের বিরুদ্ধে ইরানের প্রতিরোধের সময় নিহতদের স্মরণে পালন করা হচ্ছে।

সরকার জানিয়েছে, ইরানি জাতি প্রত্যক্ষ করেছে, কীভাবে দায়ীদের বর্বর সহিংসতা-যা দায়েশের (আইএসআইএল/আইএস) কর্মকাণ্ডের মতো-সাধারণ মানুষ, বাসিজ স্বেচ্ছাসেবক এবং পুলিশ বাহিনীর ওপর চালানো হয়েছে, যার ফলে অনেকেই শহীদ হয়েছেন।

সরকার এই সহিংসতাকে নজিরবিহীন বলে উল্লেখ করে দাবি করেছে, এর পেছনে যুক্তরাষ্ট্রসমর্থিত গোষ্ঠীগুলোর সংশ্লিষ্টতা রয়েছে। একই সঙ্গে ইরান সরকার সহিংসতার জন্য দায়ীদের বিচারের আওতায় আনার এবং জনশৃঙ্খলা বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

সাম্প্রতিক দিনগুলোতে রাজতন্ত্রপন্থি দাঙ্গাকারীরা ইরানের বিভিন্ন শহরে সরকারি ও বেসরকারি স্থাপনায় ভাঙচুর চালিয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ। এসব হামলায় সাধারণ মানুষ ও নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত এবং বহু মানুষ আহত হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, রাজতন্ত্রসমর্থক দাঙ্গাকারীরা রাস্তাঘাট অবরোধ, প্রশাসনিক ভবন ও পুলিশ স্টেশনে হামলা চালানোর পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সদস্যকে আহত করেছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের