• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিজিবিতে যোগ দিলেন ফেলানীর ছোট ভাই

চট্টগ্রাম প্রতিনিধি    ১৪ জানুয়ারী ২০২৬, ০৫:১৯ পি.এম.
বিএসএফের গুলিতে নিহত ফেলানী খাতুনের ছোট ভাই আরফান হোসেন। ছবি : এনটিভি
বিএসএফের গুলিতে নিহত ফেলানী খাতুনের ছোট ভাই আরফান হোসেন। ছবি : এনটিভি

বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফের গুলিতে নির্মম হত্যাকাণ্ডের শিকার কুড়িগ্রামের কিশোরী ফেলানী খাতুনের ছোট ভাই আরফান হোসেন নবীন বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) সৈনিক হিসেবে যোগ দিয়েছেন। 

বুধবার (১৪ জানুয়ারি) সকালে চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জতে অবস্থিত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজে (বিজিটিসিএন্ডসি) ১০৪তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে এই বাহিনীতে যুক্ত হন।

আরফান হোসেনের বিজিবিতে যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে আরফানের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট করেন।

শপথ গ্রহণ শেষে আবেগাপ্লুত কণ্ঠে আরফান হোসেন জানান, তার জীবনের একমাত্র প্রত্যাশা আর কোনো পরিবার যেন তার বোনের মতো সন্তান হারানোর বেদনা না পায়।

আরফান বলেন, যেভাবে তার বোনকে সীমান্তে গুলি করে হত্যা করা হয়েছিল এবং মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছিল, সেই স্মৃতি আজও তাকে তাড়িয়ে বেড়ায়। সেই সীমান্তেরই একজন রক্ষী হয়ে তিনি শপথ নিয়েছেন।

তিনি বলেন, আমি চাই না, আমার বোনের মতো আর কোনো বোনকে সীমান্তে গুলি করে হত্যা করা হোক। কোনো বাবা-মা যেন এভাবে তাদের সন্তান হারান এটাই আমার অঙ্গীকার।

ভিওডি বাংলা/ এমএম


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গ্রেপ্তারকৃত সেলিম আহমদ ওরফে অনিক ওরফে বটলা সেলিম। ছবি: পিবিআই
ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে ছিনতাই, গ্রেপ্তার ১
ছবি: ভিওডি বাংলা
বরুড়ায় লাশ শনাক্ত করতে গিয়ে মিললো কুকুর
৩৫ কেজির কাতল বিক্রি হলো ৭৩৫০০ টাকায়
৩৫ কেজির কাতল বিক্রি হলো ৭৩৫০০ টাকায়