• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নেত্রকোণা-৪

প্রার্থিতা প্রত্যাহার করলেন তাহমিনা জামান

নেত্রকোণা প্রতিনিধি    ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:০৩ পি.এম.
বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী। ছবি-সংগৃহীত

ত্রয়োদশ সংসদ নির্বাচনে নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেছেন।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে নেত্রকোণা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাহমিনা জামানের পক্ষে তাঁর প্রার্থিতার সমর্থনকারী মির্জা মুকুল এ আবেদন জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোণা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান।

উল্লেখ্য, এর আগে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে অংশ নিয়ে তাহমিনা জামান শ্রাবণী তিনি উল্লেখযোগ্য সংখ্যক ভোটও পেয়েছিলেন।

নেত্রকোণা-৪ আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোখলেছুর রহমান এবং সিপিবির প্রার্থী জলি তালুকদার।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামায়াতের কথা ও কাজে মিল নেই: রেজাউল করীম
জামায়াতের কথা ও কাজে মিল নেই: রেজাউল করীম
১৩ তারিখ থেকে চাঁদাবাজির দিন শেষ: শফিকুর রহমান
১৩ তারিখ থেকে চাঁদাবাজির দিন শেষ: শফিকুর রহমান
জবাবদিহিমূলক রাজনৈতিক সরকার গঠনের সুযোগ এসেছে
আলী রীয়াজ জবাবদিহিমূলক রাজনৈতিক সরকার গঠনের সুযোগ এসেছে