• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পাবনার বেড়ায় জবাই করা লাশ উদ্ধার

পাবনা প্রতিনিধি    ২০ মার্চ ২০২৬, ০৩:৩০ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

পাবনার বেড়ায় ফজলু হোসেন (৫০) নামের এক রিক্সা চালকের জবাই করা মরদেহ উদ্ধার করেছে বেড়া মডেল থানা পুলিশ। নিহত ব্যক্তি বেড়া উপজেলার পৌর এলাকার হাতিগাড়া মহল্লার মৃত-মান্নানের ছেলে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দিবাগত রাতের পুলিশের ধারনা কোন এক সময় তাকে জবাই করে হত্যা করা হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) ভোরে কয়েকজন কৃষক মাঠে কাজ করতে যাওয়ার সময় বড়শিলা-নলভাঙ্গা সড়ক সংলগ্ন ধানক্ষেতে মাঝ বয়সী এক ব্যক্তির জবাই করা মরদেহ দেখে থানা পুলিশে খবর দেয় স্থানীরা। পরে সকাল ৭ টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। থানায় লাশ ফজলুর বলে তার স্বজনরা শনাক্ত করে।

বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত কর্মকর্তা) নিতাই চন্ত্র সরকার জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ পাবনা মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে রিক্সা ও মোবাইল উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত হত্যার কারণ জানা যায়নি।

ভিওডি বাংলা/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাঙ্গুড়ায় নব-নির্বাচিত আহ্বায়ক কমিটিকে ছাত্রদলের শুভেচ্ছা ও আনন্দ
ভাঙ্গুড়ায় নব-নির্বাচিত আহ্বায়ক কমিটিকে ছাত্রদলের শুভেচ্ছা ও আনন্দ
কেন্দুয়ায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
কেন্দুয়ায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
সরাইলে নবজাতকের জন্ম দিলেন ভবঘুরে নারী
সরাইলে নবজাতকের জন্ম দিলেন ভবঘুরে নারী