• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ পরিবর্তন প্রস্তাব প্রত্যাখ্যান

স্পোর্টস ডেস্ক    ১৮ জানুয়ারী ২০২৬, ১১:৪৯ এ.এম.
বাংলাদেশ-আয়ারল্যান্ড ক্রিকেট। সংগৃহীত ছবি

নিরাপত্তাজনিত কারণে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু শ্রীলঙ্কায় সরানোর প্রস্তাবের বিষয়ে অনড় অবস্থানে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিকল্প হিসেবে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ পরিবর্তনের প্রস্তাব দিয়েছিল বিসিবি, তবে ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই) তা প্রত্যাখ্যান করেছে।

শনিবার (১৭ জানুয়ারি) ঢাকায় আইসিসির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বিসিবি বাংলাদেশের গ্রুপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজন ও আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবদলের প্রস্তাব তোলে। এরপরই আয়ারল্যান্ড ক্রিকেট তাদের অবস্থান স্পষ্ট করে।

ক্রিকবাজকে দেওয়া এক বিবৃতিতে আয়ারল্যান্ড ক্রিকেটের এক কর্মকর্তা বলেন, “আমরা চূড়ান্ত নিশ্চয়তা পেয়েছি যে নির্ধারিত সূচিতে কোনো পরিবর্তন আসছে না। আমরা আমাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো শ্রীলঙ্কাতেই খেলব।”

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ড গ্রুপ ‘সি’-তে আছে, যেখানে সহ-আয়োজক শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমানের সঙ্গে তাদের ম্যাচ রয়েছে। অন্যদিকে বাংলাদেশ গ্রুপ ‘বি’-তে, যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালি। এই গ্রুপের ম্যাচ আয়োজনের কথা ভারতের কলকাতা ও মুম্বাইয়ে।

বাংলাদেশের গ্রুপের ভেন্যু পরিবর্তন না হওয়ায় দেশটির অংশগ্রহণের সম্ভাবনা ক্রমেই অনিশ্চিত হয়ে উঠছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড