• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

তারেক রহমানের সঙ্গে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী দলের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক    ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:৫৯ এ.এম.
তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রতিনিধি দলের সদস্যরা-ছবি সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে দেশের বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর একটি প্রতিনিধি দল।

রোববার (১৮ জানুয়ারি) রাত ৯টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান এ তথ্য নিশ্চিত করেছেন।

সাক্ষাৎকালে তারেক রহমান ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। এ সময় প্রতিনিধি দলের সদস্যরা তাদের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও জীবনযাত্রা সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিরা তারেক রহমানকে ঐতিহ্যবাহী পাহাড়ি পোশাক পরিয়ে দেন। এ সময় তারেক রহমান তাদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি সম্মান প্রদর্শন করেন এবং দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় সকল সম্প্রদায়ের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

সাক্ষাৎকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। 

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের