• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

৮ জেলায় চালু হলো ডিজিটাল জামিননামা (ই-বেইলবন্ড) সেবা

নিজস্ব প্রতিবেদক    ২১ জানুয়ারী ২০২৬, ১২:০২ পি.এম.
ডিজিটাল জামিননামা সেবার উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ড. আসিফ নজরুল-ছবি-ভিওডি বাংলা
ডিজিটাল জামিননামা সেবার উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ড. আসিফ নজরুল-ছবি-ভিওডি বাংলা

বিচার ব্যবস্থাকে আরও আধুনিক ও জনবান্ধব করতে দেশের আরও আটটি জেলায় ডিজিটাল জামিননামা বা ই-বেইলবন্ড সেবা চালু করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর সচিবালয়ে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

নতুন এ সেবার আওতায় মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাট, মৌলভীবাজার, পঞ্চগড়, ঝালকাঠি ও শেরপুর জেলায় ই-বেইলবন্ড কার্যক্রম শুরু হলো। এর আগে প্রথম ধাপে নারায়ণগঞ্জ জেলায় পরীক্ষামূলকভাবে এই সেবা চালু করা হয়, যা বর্তমানে সফলভাবে পরিচালিত হচ্ছে।

আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ই-বেইলবন্ড চালুর ফলে একজন বন্দিকে খুব দ্রুত মুক্তি দেওয়া সম্ভব হবে। অনলাইনে জামিননামা দাখিলের মাধ্যমে মাত্র এক ঘণ্টার মধ্যেই জামিন কার্যকর করা যাবে। ফলে আদালত, কারা প্রশাসন ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সময় ও খরচ উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, আগে একজন আসামিকে জামিন পেতে ১০ থেকে ১২টি ধাপ পার হতে হতো। এতে অপ্রয়োজনীয় বিলম্ব, অর্থনৈতিক ক্ষতি ও ভোগান্তির শিকার হতেন বিচারপ্রার্থীরা। কখনো কখনো এই প্রক্রিয়ায় কয়েক ঘণ্টা থেকে শুরু করে কয়েক দিন পর্যন্ত সময় লেগে যেত।

তিনি আরও বলেন, ডিজিটাল পদ্ধতিতে ই-বেইলবন্ড চালু হওয়ায় কে কখন কোথায় স্বাক্ষর করেছেন-তার পূর্ণাঙ্গ রেকর্ড সংরক্ষিত থাকবে। এতে ইচ্ছাকৃতভাবে কোনো প্রক্রিয়া বিলম্বিত করার সুযোগ থাকবে না। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আইন মন্ত্রণালয় মনে করছে, বিচার ব্যবস্থা আধুনিকায়নের অংশ হিসেবে ই-বেইলবন্ড একটি যুগান্তকারী পদক্ষেপ। এটি বিচারপ্রার্থী জনগণের দুর্ভোগ কমানোর পাশাপাশি কারা প্রশাসন ও আইনজীবীদের কাজকেও সহজ করবে। পর্যায়ক্রমে দেশের সব জেলায় এই ডিজিটাল জামিননামা সেবা চালু করার পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তারেক রহমান-ডোনাল্ড ট্রাম্প
ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরদারে করতে চায় যুক্তরাষ্ট্র
ফাইল ছবি
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার স্ত্রীকে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৪