• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফরহাদ মাজহার

সব রাজনৈতিক দলই যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত

নিজস্ব প্রতিবেদক    ২৩ জানুয়ারী ২০২৬, ০২:৫৭ পি.এম.
সংবাদ সম্মেলনে বিশিষ্ট কবি ও চিন্তক ফরহাদ মাজহার। সংগৃহীত ছবি

দেশের প্রতিটি রাজনৈতিক দল কোনো না কোনোভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত বলে মন্তব্য করেছেন বিশিষ্ট কবি ও চিন্তক ফরহাদ মাজহার। তিনি বলেন, অনেকেই প্রকাশ্যে ভারতবিরোধী বক্তব্য দিলেও মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তেমন সোচ্চার নন।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘গণঅভ্যুত্থান সুরক্ষা মঞ্চ’ আয়োজিত দেশব্যাপী গ্যাস, বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির সংকট এবং নাগরিক সমাজের করণীয় শীর্ষক আলোচনা সভায় এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আলোচনা সভায় ফরহাদ মাজহার ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার ইস্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, গাজায় তথাকথিত ‘স্ট্যাবিলাইজেশন ফোর্স’ পাঠানোর বিষয়ে জামায়াতে ইসলামী কোনো আপত্তি জানায়নি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘জামায়াত বলেনি যে গাজায় এই যে স্ট্যাবিলাইজেশন ফোর্স পাঠানো হচ্ছে, সেখানে তাদের আপত্তি আছে। এতে বোঝা যায়, জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের নীতিগত কোনো সম্পর্ক অবশ্যই রয়েছে। যুক্তরাষ্ট্র আগে থেকেই এই বক্তব্য দিচ্ছে। আমি এটাকে ভয়ঙ্কর অমঙ্গল সংকেত হিসেবে দেখি।’

যুক্তরাষ্ট্রকে একটি বড় ভূরাজনৈতিক শক্তি হিসেবে উল্লেখ করে ফরহাদ মাজহার বলেন, বাস্তবতায় আন্তর্জাতিক আইন কার্যকর কোনো ভূমিকা রাখছে না। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আচরণই তার স্পষ্ট উদাহরণ।

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রত্যেকটি রাজনৈতিক দলই কোনো না কোনোভাবে যুক্ত। অনেকে ভারতবিরোধী কথা বলেন, কিন্তু মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তেমন উচ্চকণ্ঠ হন না।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন রাজনৈতিক বিশ্লেষক মেজর (অব.) আহমেদ ফেরদৌস এবং কবি ও চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ রোমেল।

ভিওডি বাংলা/ এম/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন মঙ্গলবার
পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন মঙ্গলবার
সিরডাপের সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে : এলজিআরডি মন্ত্রী
সিরডাপের সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে : এলজিআরডি মন্ত্রী
ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল
ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল