• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গণসংযোগে হঠাৎ অসুস্থ নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক    ২৪ জানুয়ারী ২০২৬, ১২:৪৬ পি.এম.
নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সংগৃহীত-ছবি-ভিওডি বাংলা

ঢাকা-৮ আসনের ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী শনিবার (২৪ জানুয়ারি) সকাল গণসংযোগের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

ফজরের নামাজের পর সকাল ৮টা পর্যন্ত গণসংযোগ কার্যক্রম শেষে তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করলে সারাদিনের নির্বাচনী কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়।

নাসীরুদ্দীনের মিডিয়া টিমের সদস্য শামিল আবদুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, “তিনি সুস্থ অনুভব করলে আমাদের কার্যক্রম আবার শুরু হবে। প্রোগ্রামের সময় এবং স্থান পরে ম্যাসেজের মাধ্যমে জানানো হবে।”

এর আগে, শান্তিনগর বাজারে অনুষ্ঠিত গণসংযোগে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে আমাদের যাত্রা অব্যাহত থাকবে। আমরা একমাত্র আল্লাহর ভয়ে চলি, কাউকে ভয় পাই না। যারাই আমাদের ভয় দেখাতে আসবেন, আমরা ধৈর্য ও শান্তির সঙ্গে মোকাবিলা করব।”

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী, সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত পলওয়েল মার্কেট, পি ডব্লিউ কলোনি ও নয়াপল্টনে গণসংযোগ, জোহরের নামাজের জন্য পুরানা পল্টন মসজিদে যাত্রা, দুপুর ২টা ৩০ মিনিটে লিটল জুয়েল স্কুলের সামনে নির্বাচনি পথসভা এবং বায়তুল মোকাররমে আসরের নামাজের পর মসজিদ এলাকা ও গুলিস্তানে গণসংযোগের কথা ছিল।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস