• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ইরানি কূটনীতিক

খামেনি বাঙ্কারে নন, নিরাপত্তার মধ্যেই আছেন

আন্তর্জাতিক ডেস্ক    ২৪ জানুয়ারী ২০২৬, ০৮:৪৭ পি.এম.
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি হোসেইনি খামেনি। সংগৃহীত ছবি

ক্রমবর্ধমান মার্কিন নিষেধাজ্ঞা ও আক্রমণাত্মক চাপের প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি হোসেইনি খামেনিকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে তিনি কোনো বাঙ্কারে লুকিয়ে নেই—এমনটাই দাবি করেছেন ভারতের মুম্বাইয়ে নিযুক্ত ইরানের কনসাল জেনারেল সাঈদ রেজা মোসায়েব মোতলাঘ।

শনিবার (২৪ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্র ইরানের সর্বোচ্চ নেতাকে লক্ষ্যবস্তু করতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। 

সাক্ষাৎকারে ইরানের এই কূটনীতিক বলেন, সাম্প্রতিক বিক্ষোভকে কেন্দ্র করে ইরানকে অভ্যন্তরীণ সংকটে রয়েছে—এমন একটি চিত্র উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে। তবে বাস্তবে পরিস্থিতি নিরাপত্তা বাহিনী ও জনগণের সহায়তায় দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে।

মোসায়েব মোতলাঘ দাবি করেন, বিক্ষোভের প্রাথমিক পর্যায়ে নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সংযম ও নমনীয়তা দেখিয়েছে। তবে পরে বিদেশে অবস্থানরত ‘নিয়ন্ত্রক ও প্রভুদের’ নির্দেশনায় সন্ত্রাসী গোষ্ঠীগুলো ষড়যন্ত্রে লিপ্ত হয়ে বিভিন্ন শহরে নাশকতা চালায়। এতে নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সরকারি ও বেসরকারি সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

তার ভাষ্য অনুযায়ী, এসব সহিংসতায় মোট ৩ হাজার ১১৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে ২ হাজার ৪২৭ জন বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ৬৯০ জন সন্ত্রাসী।

তিনি আরও বলেন, বিক্ষোভে বিদেশি নাগরিকদের সরাসরি অংশগ্রহণ খুবই সীমিত ছিল। তবে ইরানের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে যে, অনেক বিক্ষোভকারী বিদেশি গোয়েন্দা সংস্থার প্রশিক্ষণপ্রাপ্ত অথবা আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়ানো তথ্যের প্রভাবে উসকানি পেয়েছে।

অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা, বিশেষ করে বিমানবাহী রণতরী বহর পাঠানোর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ইরান পুরোপুরি প্রস্তুত।’ তার দাবি, যেকোনো ধরনের আগ্রাসন মোকাবিলায় ইরানের সক্ষমতা রয়েছে।

খামেনি জনসমক্ষে আসা এড়িয়ে চলছেন বা বাঙ্কারে লুকিয়ে আছেন—এমন অভিযোগ নাকচ করে কনসাল জেনারেল বলেন, সর্বোচ্চ নেতা নিয়মিত ভিডিও কনফারেন্সসহ বিভিন্ন মাধ্যমে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন। নিরাপত্তা ব্যবস্থা থাকা স্বাভাবিক বিষয়, তবে তিনি কোনোভাবেই আত্মগোপনে নেই।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের