• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সুনামগঞ্জ

মাদকবিরোধী ভলিবল, ব্যাডমিন্টন ও ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

সুনামগঞ্জ প্রতিনিধি    ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:০১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

‌‌‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ সুনামগঞ্জে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে মাদকবিরোধী ভলিবল, ব্যাডমিন্টন ও ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) বিকালে জেলা শহরের স্টেডিয়াম মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন (পিপিএম)। সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন।

উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপস শীল, র‍্যাব-৯ এর কোম্পানি কমান্ডার কপিল দেব গাইন, জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো:শাহনুর আলম, জেলা ক্রীড়া অফিসার মো: সোহাগ মিয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখার পাশাপাশি তরুণদের ইতিবাচক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাদক একটি সামাজিক ব্যাধি—এ থেকে মুক্ত থাকতে নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর উপপরিচালক মো: আবুল হোসেন। 

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, জেলার বিভিন্ন উপজেলা থেকে অংশ নেওয়া দলগুলো কয়েক সপ্তাহব্যাপী প্রতিযোগিতায় অংশ নেবে। ভলিবল, ব্যাডমিন্টন ও ক্রিকেট—এই তিন ক্যাটাগরিতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্ট চলাকালে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ ও শপথ পাঠের আয়োজন করা হয়। স্থানীয় ক্রীড়ানুরাগী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এম আর সজিব/ আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
মাঠের তর্ক থেকে মারধর, ব্রাজিল সমর্থকের নাকের হাড় ভাঙল
অবৈধ অনুপ্রবেশ ঠেকাল বিজিবি, সতর্ক স্থানীয়রা
অবৈধ অনুপ্রবেশ ঠেকাল বিজিবি, সতর্ক স্থানীয়রা
ছবি: সংগৃহীত
কেরানীগঞ্জে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে কিশোর নিহত, আহত ২