• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

মার্কিন হামলার আশঙ্কায় ভূগর্ভস্থ বাঙ্কারে খামেনি

আন্তর্জাতিক ডেস্ক    ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:৫৭ পি.এম.
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কা বাড়তে থাকায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি রাজধানী তেহরানের একটি বিশেষ ভূগর্ভস্থ নিরাপদ আশ্রয়কেন্দ্র বা বাঙ্কারে অবস্থান নিয়েছেন বলে জানা গেছে। ইরান সরকারের ঘনিষ্ঠ দুটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল।

সূত্রগুলো জানায়, সাম্প্রতিক সময়ে ইরানের শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তারা সম্ভাব্য মার্কিন হামলার ঝুঁকি বেড়েছে বলে সর্বোচ্চ নেতাকে সতর্ক করেন। এর পরই খামেনিকে একটি উচ্চমাত্রার সুরক্ষিত স্থাপনায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রতিবেদনে বলা হয়, আশ্রয়কেন্দ্রটি অত্যন্ত শক্তিশালী নিরাপত্তাবেষ্টিত এবং একাধিক ভূগর্ভস্থ টানেলের মাধ্যমে সংযুক্ত। জরুরি পরিস্থিতিতে দ্রুত স্থান পরিবর্তন ও যোগাযোগ বজায় রাখার সুবিধার কথা বিবেচনায় রেখেই এই স্থাপনাটি ব্যবহার করা হচ্ছে।

এদিকে খামেনির দপ্তরের দৈনন্দিন কার্যক্রমেও পরিবর্তন এসেছে। সূত্রের দাবি, সর্বোচ্চ নেতার তৃতীয় পুত্র মাসুদ খামেনি বর্তমানে দপ্তরের দৈনন্দিন ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছেন এবং নির্বাহী শাখাগুলোর সঙ্গে যোগাযোগের প্রধান সমন্বয়ক হিসেবে কাজ করছেন।

এ বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে সাম্প্রতিক সময়ে ইরানের সামরিক স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার এবং শীর্ষ নেতৃত্বের চলাচলে পরিবর্তন পরিস্থিতির গুরুত্বই তুলে ধরছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

উল্লেখ্য, ইরানে হামলার প্রস্তুতির শেষ ধাপে রয়েছে যুক্তরাষ্ট্র বলে দাবি করা হচ্ছে। সম্ভাব্য এই হামলার আশঙ্কায় ইরানের পাল্টা প্রতিক্রিয়ার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলও। যদিও এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মোতায়েন গত আট মাসের মধ্যে সবচেয়ে বড় আকার ধারণ করেছে। এই মোতায়েনের অংশ হিসেবে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন, একাধিক গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ও ক্রুজার, যুদ্ধবিমান স্কোয়াড্রন এবং উন্নত আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আনা হয়েছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের