{# Both bootstrap.min.css (190KB) and style.css (129KB) async-loaded via preload + onload swap. Inline critical CSS above covers above-the-fold. #} {# Third-party scripts: GA / ShareThis / Cloudflare on idle. AdSense is special — show_ads_impl_fy2021.js was eating 2.1s CPU, so it loads ONLY when an ad slot is near the viewport. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
শুভেন্দু অধিকারীর রাজনৈতিক উত্থানের নাটকীয় অধ্যায় ধর্মীয় মনীষীদের আদর্শ অনুসরণ করলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে: আবদুস সালাম পুলিশের ওপর জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা আমাদের অগ্রাধিকার মা দিবসে বিশেষ স্বীকৃতি পাচ্ছেন ববিতা শিক্ষার্থীদের ‘গ্লোবাল সিটিজেন’ হিসেবে গড়তে চায় সরকার: মাহদী আমিন হামে শিশুমৃত্যুর কারণ খতিয়ে দেখছে সরকার: স্বাস্থ্যসচিব জেনারেল মাসুদ সরিয়েছে আড়াই বিলিয়ন ডলার মমতাকে আনফলো করল কলকাতা পুলিশ, ফলো তালিকায় মোদি-শুভেন্দু জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচারে পক্ষপাত নয়: চিফ প্রসিকিউটর ক্যাবল অপারেটরদের যৌক্তিক সমস্যার সমাধান করবে সরকার: প্রযুক্তিমন্ত্রী

পাটুলী পাড়ার উচ্চ বিদ্যালয়ে ৪৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি    ২৬ জানুয়ারী ২০২৬, ১১:১৬ পি.এম.
পাটুলী পাড়ার উচ্চ বিদ্যালয়ে ৪৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। ছবি: ভিওডি বাংলা

পাটুলী পাড়ার উচ্চ বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে ৪৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিকুজ্জামান। উদ্বোধনী বক্তব্যে তিনি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন এবং এমন আয়োজন নিয়মিতভাবে অব্যাহত রাখার আহ্বান জানান।

ক্রীড়া প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন পাবনা–৩ (৭০) আসনে জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা মোঃ আজগার আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষা অনুরাগী মোহাম্মদ রশিদুল ইসলাম এবং আরেকজন শিক্ষা অনুরাগী ব্যক্তিত্ব মোঃ নুরুল ইসলাম সবুজ, সাধারন সম্পাদক, ভাঙ্গড়া ইউনিয়ন ১ নং ওয়ার্ড বি এন পি।

বিভিন্ন ক্রীড়া ইভেন্টে শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আবু সাঈদ। তিনি অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।

ভিওডি বাংলা/ গিয়াস উদ্দিন সরদার/ আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজারহাটে ১ মাসে ২শ’ গরুর মৃত্যু, আতঙ্কে খামারিরা
রাজারহাটে ১ মাসে ২শ’ গরুর মৃত্যু, আতঙ্কে খামারিরা
রবী ঠাকুরের জন্মবার্ষিকীতে পাঠচক্র, কবিতা আবৃত্তি ও পুরস্কার বিতরণ
রবী ঠাকুরের জন্মবার্ষিকীতে পাঠচক্র, কবিতা আবৃত্তি ও পুরস্কার বিতরণ
ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন
ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন