• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আবদুস সালাম

তারেক রহমান প্রধানমন্ত্রী হলে জনগণের ভাগ্য বদলাবে

নিজস্ব প্রতিবেদক    ২৭ জানুয়ারী ২০২৬, ০৯:২৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা-১৭ আসন বিএনপি নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে জনগণের ভাগ্যে বড় পরিবর্তন আসবে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) ঢাকা-১৭ আসনের তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণার সময় এক পথসভায় তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, জনগণ ভোট দিয়ে যাকে প্রধানমন্ত্রী বানাবে, তিনি জনগণের সুখ-দুঃখ দেখবেন এবং অন্য কারও কাছে হাত পাততে হবে না। প্রধানমন্ত্রী নিজেই সই করে কাজ করে দেবেন।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণকে প্রশ্ন করতে হবে তারা কাকে প্রধানমন্ত্রী দেখতে চান। জনগণ যদি ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত করে, তাহলে সেই প্রধানমন্ত্রী জনগণের কথা শুনবেন এবং তাদের পাশে থাকবেন।

তারেক রহমানের প্রসঙ্গ তুলে আবদুস সালাম বলেন, তারেক রহমান এলাকাবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং তার পক্ষে ভোটের কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, তারেক রহমান নিজে এলাকায় এসে কথা বলতে চাইলেও অতিরিক্ত ভিড়ের কারণে ঝুঁকি তৈরি হতে পারে, তাই সে রকম ঝুঁকি নেওয়া সম্ভব নয়। তবে তার মন সব সময় এলাকাবাসীর সঙ্গে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আবদুস সালাম বলেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে এলাকাবাসীর ভাগ্যে কী পরিবর্তন হবে, তা তারা নিজেরাও এখনো পুরোপুরি বুঝতে পারছেন না। তার বাবা ও মা যেমন গরিব মানুষের জন্য কাজ করেছেন, তিনিও ইনশাআল্লাহ তা করবেন।

দলের শৃঙ্খলার বিষয়ে তিনি বলেন, দলের নামে কেউ অপকর্ম করলে তা কোনোভাবেই সহ্য করা হবে না। যত বড়ই হোক, যদি কেউ দলের ক্ষতি করে এমন কাজ করে, তাকে কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, এলাকার মানুষ যেন শান্তিতে ও সুখে থাকতে পারে, সে জন্য প্রয়োজনীয় পরিকল্পনা নিতে হবে এবং দলের কোনো কথা বা আচরণে যেন কেউ কষ্ট না পায় বা ভোগান্তিতে না পড়ে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

 আবদুস সালাম বলেন, দলের মধ্যে শৃঙ্খলা ও ঐক্য বজায় রেখে জনগণের কল্যাণে কাজ করতে হবে। এমন কোনো কাজ করা যাবে না, যাতে জনগণ কষ্ট পায় বা ক্ষুব্ধ হয়।

ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আল্লাহ যেন আমাকে ঢাকা-১৪ আসনের সেবক হিসেবে কবুল করেন: তুলি
আল্লাহ যেন আমাকে ঢাকা-১৪ আসনের সেবক হিসেবে কবুল করেন: তুলি
বিএনপির বিরুদ্ধে এনসিপি-জামায়াত জোটের প্রচারে বাধা ও হামলার অভিযোগ
বিএনপির বিরুদ্ধে এনসিপি-জামায়াত জোটের প্রচারে বাধা ও হামলার অভিযোগ
ছাত্রদের সামনে পরিচ্ছন্ন-প্রগতিশীল রাজনীতি তুলে ধরার আহ্বান আবদুস সালামের
ছাত্রদের সামনে পরিচ্ছন্ন-প্রগতিশীল রাজনীতি তুলে ধরার আহ্বান আবদুস সালামের