• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সাবেক সচিব শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক    ৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২২ পি.এম.
সাবেক সচিব শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সম্প্রতি কারামুক্ত সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানের বিদেশ যাওয়ার পথে বাধা দিয়েছে আদালত।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রদান করেন।

আদালতের সহকারী রিয়াজ হোসেন জানিয়েছেন, শহীদ খানের বিরুদ্ধে চলমান দুর্নীতি ও অর্থপাচারের অনুসন্ধানের স্বার্থে দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট ব্যক্তি বিদেশে চলে গেলে অনুসন্ধান বাধাগ্রস্ত হতে পারে। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশ গমন বন্ধ রাখা জরুরি।

এর আগে, ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মঞ্চ ৭১’-এর আয়োজনে মুক্তিযুদ্ধ ও সংবিধান বিষয়ক এক আলোচনা সভায় সাবেক মন্ত্রী ও মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকীসহ কয়েকজনের ওপর হামলা হয়। ঘটনার পর পুলিশ লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে হেফাজতে নিয়ে শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায়।

এরপর ৭ সেপ্টেম্বর শহীদ খানকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছিল, তিনি ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং ‘সরকারবিরোধী ষড়যন্ত্রে’ জড়িত ছিলেন। অধস্তন আদালতে জামিন না পাওয়া সাবেক সচিব পরে উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান।

ভিওডি বাংলা/এমএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
শাপলা চত্বর হত্যা মামলা মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের