• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ভারত পানি বন্ধ করলে যুদ্ধ হিসেবে বিবেচনা করবে পাকিস্তান: উপপ্রধানমন্ত্রী কংগ্রেসের পর আরেকটি দলের সমর্থন চাইলেন বিজয় পশুবাহী পরিবহনে চাঁদাবাজি হলে কঠোর ব্যবস্থা: মীর শাহে আলম কেরাণীগঞ্জে ট্রাকে ৬৯ বোতল ফেনসিডিলসহ যুবক গ্রেপ্তার গাবতলী হাটে নকল টাকা ঠেকাতে মেশিন, নজরদারি জোরদার সোহাদার পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী, চিকিৎসার পূর্ণ দায়িত্ব নিল সরকার মধ্যরাতে হলের তালা ভেঙে আবাসিক ছাত্রীদের বিক্ষোভ লিমন-বৃষ্টিকে মরণোত্তর পিএইচডি ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয় র‍্যাব আহত হওয়া এলাকায় রাতভর চিরুনি অভিযান, বিপুল মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বাংলাদেশের উত্থান, শ্রীলঙ্কা পেছনে

বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক    ৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৯ পি.এম.
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান | ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশন (ইসি) আগামী সোমবার (৯ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ভাষণ দেওয়ার সুযোগ নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক বিটিভির মহাপরিচালকের কাছে চিঠি পাঠিয়ে এ নির্দেশ দিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, “সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সমতামূলক নির্বাচনী পরিবেশ তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিভিশনে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে সব প্রার্থীর সমান সুযোগ প্রদানের মাধ্যমে এই পরিবেশ সৃষ্টি করা সম্ভব।”

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, বিটিভিতে রাজনৈতিক দলগুলোর প্রধানদের নির্বাচনী প্রচারের জন্য নির্দিষ্ট স্লট বরাদ্দ করা হবে। এ সময় জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধিমালা, ২০২৫-এর বিধি ৬ (জনসভা, পথসভা ও সমাবেশ) এর উপবিধি (গ) অনুসরণ করতে হবে। স্লট নির্ধারণ করা হবে লিখিত আবেদনের প্রাপ্তির ক্রমানুসারে, এবং প্রতিটি দলের প্রধানের জন্য স্লট বরাদ্দ ও মেয়াদ নির্ধারণ করবে বিটিভি। এছাড়া, প্রচারণা রেকর্ডিংয়ের তারিখ ও সময় সংশ্লিষ্ট দলের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হবে।

চিঠিতে আরও বলা হয়েছে, যেসব দল বিটিভিতে প্রচারণা করতে চাইবে, তাদের আবেদনের ক্রমানুসারে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়া হবে। তবে বিএনপি ছাড়া অন্য কোনো দলের পক্ষ থেকে আবেদন না আসায়, কমিশন নির্দেশ দিয়েছে, বিএনপির দলীয় প্রধান তারেক রহমানকে ৯ ফেব্রুয়ারি শেষ স্লটে ভাষণ দেওয়ার সুযোগ দিতে বিটিভি প্রয়োজনীয় ব্যবস্থা নিক।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল প্রার্থী দিয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী ১২ ফেব্রুয়ারির ভোটে তারা ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রচার চালাতে পারবে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মির্জা আব্বাসের পূর্ণ সুস্থতায় সময় লাগবে আরও ২ মাস
মির্জা আব্বাসের পূর্ণ সুস্থতায় সময় লাগবে আরও ২ মাস
গণতন্ত্র ‘উদ্ধার’ হয়েছে, প্রত্যাশা পূরণে কাজ করতে হবে: গয়েশ্বর
গণতন্ত্র ‘উদ্ধার’ হয়েছে, প্রত্যাশা পূরণে কাজ করতে হবে: গয়েশ্বর
শাপলা চত্বরের ঘটনা তদন্তে স্বাধীন কমিশন চান জামায়াত আমির
শাপলা চত্বরের ঘটনা তদন্তে স্বাধীন কমিশন চান জামায়াত আমির