• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ইরানে বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে ১৩৯ বিদেশি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক    ৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২০ পি.এম.
ছবি: সংগৃহীত

ইরানের মধ্যাঞ্চলীয় ইয়াজদ প্রদেশে চলমান সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে কমপক্ষে ১৩৯ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের কোন দেশের নাগরিক তা এখনো প্রকাশ করা হয়নি।

মঙ্গলবার ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। ইয়াজদ প্রদেশ মরুভূমি অঞ্চলে অবস্থিত এবং অন্যান্য প্রদেশের তুলনায় জনসংখ্যা কম। এখানে প্রায় ১০ লাখ মানুষ বসবাস করেন। গত জানুয়ারিতে ইরানজুড়ে ছড়িয়ে পড়া সরকারবিরোধী বিক্ষোভ ইয়াজদেও দেখা গেছে।

বিক্ষোভটি মূলত ডিসেম্বরে অর্থনৈতিক সংকটের প্রতিবাদে শুরু হয়, কিন্তু দ্রুত তা রাজনৈতিক সহিংসতায় রূপ নেয়। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর এটি ইরানের সবচেয়ে মারাত্মক সহিংস বিক্ষোভ হিসেবে বিবেচিত হচ্ছে। সরকারের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সহিংসতায় ৩ হাজার ১১৭ জন নিহত হয়েছেন। তবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই সংখ্যা অনেক বেশি বলছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, ইরানে বিক্ষোভের কারণে প্রায় ৫০ হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

ইরান সাম্প্রতিক বিক্ষোভ-সহিংসতার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করছে। ইয়াজদের পুলিশ প্রধান আহমাদ নেগাহবান বলেন, ‘‘এই (বিদেশি) ব্যক্তিরা দাঙ্গামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা নিয়েছেন, উসকানি দিয়েছেন এবং কিছু ক্ষেত্রে বিদেশে থাকা নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগ রেখেছেন।’’

ইরানের বিচারিক কর্তৃপক্ষ সতর্ক করে দিয়েছে, অস্থিরতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গির বলেন, ‘‘মার্কিন উসকানিতে যারা ভূমিকা রেখেছে এবং এটিকে সমর্থন করেছে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।’’ এর আগে গত মাসের বিক্ষোভে তেহরানে চারজন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

সূত্র: এএফপি

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের