• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক    ২৮ জানুয়ারী ২০২৬, ০৬:২৯ পি.এম.
বাংলাদেশ নারী ক্রিকেট দল। সংগৃহীত ছবি

থাইল্যান্ডের বিপক্ষে জয়ে নিজেদের কাজ আগেই এগিয়ে রেখেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। এরপর বাছাইয়ে নেদারল্যান্ডস যুক্তরাষ্ট্রকে হারানোয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত হয়েছে নিগার সুলতানাদের।

মুলপানিতে সুপার সিক্স পর্বের তৃতীয় ম্যাচে থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে অপরাজেয় যাত্রা অব্যাহত রাখে বাংলাদেশ। একই দিনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নেদারল্যান্ডস বৃষ্টি আইনে ২১ রানে জয় পাওয়ায় বাংলাদেশের শীর্ষ চারে থাকা নিশ্চিত হয়ে যায়।

এতে করে বাছাইপর্বের বাকি ম্যাচগুলোর ফল যাই হোক না কেন, বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশের জায়গা নিশ্চিত হলো।

নিয়ম অনুযায়ী বাছাইপর্ব থেকে চারটি দল মূল পর্বে উঠবে। সেখানে তারা যোগ দেবে অস্ট্রেলিয়া, স্বাগতিক ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে।

সুপার সিক্সে তিন ম্যাচ শেষে ৬ পয়েন্ট ও ১.১৫ নেট রানরেট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বাংলাদেশ।

বাছাইপর্বে নিজেদের পরবর্তী ম্যাচে শুক্রবার কির্তিপুরে স্কটল্যান্ডের মুখোমুখি হবে নিগার সুলতানারা। এরপর রোববার মুলপানিতে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বাছাই অভিযান শেষ করবে বাংলাদেশ।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড