{# Both bootstrap.min.css (190KB) and style.css (129KB) async-loaded via preload + onload swap. Inline critical CSS above covers above-the-fold. #} {# Third-party scripts: GA / ShareThis / Cloudflare on idle. AdSense is special — show_ads_impl_fy2021.js was eating 2.1s CPU, so it loads ONLY when an ad slot is near the viewport. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, চীনের কাছে তেল বিক্রিতে মরিয়া ইরান গুম-অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত রাষ্ট্র চায় জনগণ: প্রধানমন্ত্রী রোববার শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাতেই ৬ অঞ্চলে বজ্রবৃষ্টি, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী দীর্ঘ টানাপড়েনের অবসান, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজয় ভারতের আসামে ভূমিকম্প, কেঁপে উঠল বাংলাদেশের উত্তরাঞ্চল রেলের সংকট কাটাতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী যুদ্ধকৌশলে পর্দার আড়ালে নীতি নির্ধারণে মোজতবা খামেনি বিশ্বকাপের উদ্বোধনে আমেরিকা মাতাবেন বাংলাদেশি তারকা

সুজন হোসেন

আরাফ বাংলাদেশ গণ মানুষের জন্য ভবিষ্যতেও কাজ করে যাবে

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি    ২৮ জানুয়ারী ২০২৬, ১০:৪৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

আরাফ বাংলাদেশ গণ মানুষের জন্য ভবিষ্যতে কাজ করে যাবে এমন মন্তব্য করেছেন ইসলামী মানবিক উন্নয়ন সংস্থা আরাফ বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও পরিচালক সাংবাদিক সুজন হোসেন রিফাত।

তিনি আরও বলেন, আরাফ বাংলাদেশ ভবিষ্যতে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা হিসেবে সমগ্র বাংলাদেশে এই মানবিক উন্নয়নের জন্যই কাজ করে যাবে। আমার সারাবছরই কোন না কোন ভালো কাজ করছি। আমাদের এই প্রকল্পের মধ্যে উত্তরবঙ্গের তেতুলিয়ায়ও এই শীতার্ত মানুষের জন্য এই প্রোগ্রাম করবো ইনশাআল্লাহ। 

ইসলামী মানবিক উন্নয়ন সংস্থা আল্লামা রুহুল আমিন (রহঃ) ফাউন্ডেশন আরাফ বাংলাদেশ এর পক্ষ থেকে প্রতি বছরের মত এবারও শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেছেন।

বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় মাদারীপুরের রাজৈর সরকারি ডিগ্রি কলেজের অডিটোরিয়ামে কলেজের প্রিন্সিপাল মরিয়ম মুজাহিদার সভাপতিত্বে ও আরাফ বাংলাদেশের প্রতিষ্ঠা ও পরিচালক সাংবাদিক সুজন হোসেন রিফাতের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ও শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণের উদ্বোধন করেন রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মাহফুজুল হক। 

এসময় আরও উপস্থিত ছিলেন রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ মো আমিলুন ইসলাম, আরাফ বাংলাদেশের পরিচালক মো শাওন করিম, পরিচালক হাবিবুর রহমান আকন, সিনিয়র সাংবাদিক কাওসার আলম মিঠু, এস এম জাকির হোসেন ডাবলু, আইপি হোসমসের ডিরেক্টর ইমাম শাহরিয়ার, সাগর হোসেন তামিম, অনাদি কুমার মন্ডল, আরিফুজ্জামান টিপু বেগ, রিয়াজ মাহমুদ, এস এম মেহেদী হাসান সনেট, সঞ্জয় দাশ, আবু বক্কর। 

ইউএনও মো মাহফুজুল হক বলেন, সর্ব প্রথম আল্লামা রুহুল আমিন (রহঃ) ফাউন্ডেশন আরাফ বাংলাদেশকে কৃতজ্ঞতা জানাতে চাই তারা আসলে এতো সুন্দর একটা আয়োজন করেছে কারন সরকারের পক্ষ থেকে আসলে সবাইকে সহায়তা করা সম্ভব হয় না।

তিনি আরও বলেন, এবার ইউনিয়নগুলোর জন্য কম্বল বরাদ্দ হয়েছে কিন্তু পৌরসভার জন্য বরাদ্দ দেওয়া হয়নি, এর জন্য যে ওনারা এগিয়ে এসেছেন তার জন্য পৌরসভার বাসিন্দারা কম্বল পেয়েছেন। আমি আহ্বান করবো সমাজের যারা বৃত্তবান আছেন, তারা এগিয়ে এলে আসকে সবাই এই সহায়তা পায়। 

এসময় রাজৈর উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

ভিওডি বাংলা / এস এম মেহেদী হাসান/ আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন
ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন
যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী বৃষ্টির মরদেহ দেশে, দাফনের প্রস্তুতি
যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী বৃষ্টির মরদেহ দেশে, দাফনের প্রস্তুতি
সোনালু-জারুল-কৃষ্ণচূড়ায় রঙিন রাজশাহীর সড়ক
সোনালু-জারুল-কৃষ্ণচূড়ায় রঙিন রাজশাহীর সড়ক