• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জামায়াত আমির

১৩ ফেব্রুয়ারি থেকে দেশের চিত্র পাল্টে যাবে

নিজস্ব প্রতিবেদক    ২৯ জানুয়ারী ২০২৬, ০৪:১৭ পি.এম.
বক্তব্য রাখছেন ডা. শফিকুর রহমান। সংগৃহীত ছবি

প্রয়োজনে দেশের জন্য জীবন দিতে প্রস্তুত থাকলেও জনগণের অধিকার হরণ হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর কাওরান বাজারে পেট্রোবাংলার সামনে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, চাঁদাবাজির কারণে কৃষক থেকে ভোক্তা পর্যন্ত পণ্যের দাম চারগুণ বেড়ে যায়। অথচ কৃষক ন্যায্যমূল্য পায় না, এতে সব পক্ষই ক্ষতিগ্রস্ত হয়। তিনি বলেন, ‘আমরা চাঁদাবাজি করব না, কাউকে করতেও দেব না। ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর ১৩ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে।’

দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার সময় জামায়াতের দুই মন্ত্রী কেন পদত্যাগ করেননি—বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এমন মন্তব্যের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, ‘অন্তত তিনটি মন্ত্রণালয়কে দুর্নীতি থেকে বাঁচিয়ে রাখার জন্যই জামায়াতের মন্ত্রীরা পদত্যাগ করেননি।’

শেরপুরে বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত হওয়ার প্রসঙ্গ তুলে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এখন ভরা মাঘ মাস। এখনই যদি মাথা এত গরম হয়, তাহলে চৈত্র মাসে কী হবে? গায়ের জোরে কিছু করা যাবে না।’

সমাবেশ শেষে বিকেলে মিরপুর ও বনানী মাঠে জামায়াতের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার কথা রয়েছে বলে জানান তিনি।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস