{# Both bootstrap.min.css (190KB) and style.css (129KB) async-loaded via preload + onload swap. Inline critical CSS above covers above-the-fold. #} {# Third-party scripts: GA / ShareThis / Cloudflare on idle. AdSense is special — show_ads_impl_fy2021.js was eating 2.1s CPU, so it loads ONLY when an ad slot is near the viewport. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
দীর্ঘ টানাপড়েনের অবসান, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজয় ভারতের আসামে ভূমিকম্প, কেঁপে উঠল বাংলাদেশের উত্তরাঞ্চল রেলের সংকট কাটাতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী যুদ্ধকৌশলে পর্দার আড়ালে নীতি নির্ধারণে মোজতবা খামেনি বিশ্বকাপের উদ্বোধনে আমেরিকা মাতাবেন বাংলাদেশি তারকা জিপিএ-৫ নির্ভরতা নয়, শিক্ষার্থীদের বিশ্বমানের করে গড়ে তুলতে হবে একটি যুদ্ধ শেষ, আরেকটি যুদ্ধ শুরু হয়েছে: তারেক রহমান দেশের ক্ষতি হলে আমরা নীরবে বসে থাকব না: জামায়াত আমির নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিতে গবেষণা জোরদারের আহ্বান প্রতিমন্ত্রীর ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী

নবাবগঞ্জে ৪৯১ বস্তা সার পাচারের চেষ্টা, ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি    ৩০ জানুয়ারী ২০২৬, ০৯:৫৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

দিনাজপুরের নবাবগঞ্জে ৪৯১ বস্তা সার কৃষকদের মধ্যে বিতরণ না করে অন্য উপজেলায় পাচারের চেষ্টা করায় জীবন মন্ডল নামের এক ডিলারকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান এই জরিমানা করেন। উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম ইলিয়াস এই তথ্য নিশ্চিত করেন।

অভিযুক্ত জীবন মন্ডল উপজেলার বিএডিসি সার ডিলার মেসার্স মন্ডল ট্রেডার্সের স্বত্বাধিকারী।

জানা গেছে, নবাবগঞ্জ কৃষকের জন্য বরাদ্দ করা সারের বস্তাগুলো ট্রাকে করে জীবন মন্ডলের শ্বশুরবাড়ি পার্শ্ববর্তী পার্বতীপুর উপজেলার আমবাড়িতে পাচার করা হচ্ছিল। উপজেলার কালিরহাট এলাকা থেকে স্থানীয় লোকজন সারবোঝাই ট্রাকটি আটক করে ইউএনওকে খবর দেয়। পরে ট্রাকটি উপজেলা পরিষদ চত্বরে আনা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জীবন মন্ডলের প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

ট্রাকচালক মো. লাভলু জানান, চুক্তি অনুযায়ী যশোরের নওয়াপাড়া থেকে নবাবগঞ্জের বিনোদনগর ইউনিয়নের জন্য বরাদ্দ করা ৭৯১ বস্তা ডিএপি সার নিয়ে তাঁর নবাবগঞ্জ ও পার্বতীপুর উপজেলার আমবাড়িতে যাওয়ার কথা ছিল। ৩০০ বস্তা সার নবাবগঞ্জের মেসার্স মন্ডল ট্রেডার্সে নামিয়ে বাকি ৪৯১ বস্তা সার আমবাড়িতে নিয়ে যাওয়ার পথে স্থানীয় লোকজন ট্রাকটি আটকায়।

উপজেলার বিনোদনগর ইউনিয়নের কৃষক মিজানুর রহমান বলেন, আমবাড়িতে জীবন মন্ডলের শ্বশুরের বিএডিসি ডিলার পয়েন্ট আছে। সম্ভবত সেখানেই সারের বস্তাগুলো নেওয়া হচ্ছিল।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম ইলিয়াস বলেন, ‘ডিলার জীবন মন্ডলের শ্বশুরবাড়িতে আরেকটি বিএডিসির ডিলার থাকার কথা জেনেছি। একই পরিবারের একাধিক ডিলার থাকা যাবে না, এমন নির্দেশনা হাইকোর্ট চার মাস স্থগিত করায় এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।’

ভিওডি বাংলা/ অলিউর রহমান মিরাজ/ আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী বৃষ্টির মরদেহ দেশে, দাফনের প্রস্তুতি
যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী বৃষ্টির মরদেহ দেশে, দাফনের প্রস্তুতি
সোনালু-জারুল-কৃষ্ণচূড়ায় রঙিন রাজশাহীর সড়ক
সোনালু-জারুল-কৃষ্ণচূড়ায় রঙিন রাজশাহীর সড়ক
কুড়িগ্রাম সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার
কুড়িগ্রাম সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার