{# Both bootstrap.min.css (190KB) and style.css (129KB) async-loaded via preload + onload swap. Inline critical CSS above covers above-the-fold. #} {# Third-party scripts: GA / ShareThis / Cloudflare on idle. AdSense is special — show_ads_impl_fy2021.js was eating 2.1s CPU, so it loads ONLY when an ad slot is near the viewport. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
দীর্ঘ টানাপড়েনের অবসান, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজয় ভারতের আসামে ভূমিকম্প, কেঁপে উঠল বাংলাদেশের উত্তরাঞ্চল রেলের সংকট কাটাতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী যুদ্ধকৌশলে পর্দার আড়ালে নীতি নির্ধারণে মোজতবা খামেনি বিশ্বকাপের উদ্বোধনে আমেরিকা মাতাবেন বাংলাদেশি তারকা জিপিএ-৫ নির্ভরতা নয়, শিক্ষার্থীদের বিশ্বমানের করে গড়ে তুলতে হবে একটি যুদ্ধ শেষ, আরেকটি যুদ্ধ শুরু হয়েছে: তারেক রহমান দেশের ক্ষতি হলে আমরা নীরবে বসে থাকব না: জামায়াত আমির নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিতে গবেষণা জোরদারের আহ্বান প্রতিমন্ত্রীর ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী

নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মাণ

স্বস্তি ফিরছে ফালডাঙ্গী–দস্তপুরবাসীর মাঝে

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি    ৩০ জানুয়ারী ২০২৬, ১০:০৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

হরিপুর উপজেলার দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটতে যাচ্ছে অবহেলিত ফালডাঙ্গী ও দস্তপুর, ধুমডাঙ্গী গ্রামের মানুষের। স্থানীয়দের সহযোগিতা ও ফালডাঙ্গী যুব সমাজের নিজস্ব অর্থায়নে অবশেষে শুরু হয়েছে রাস্তা ও ব্রিজ নির্মাণের কাজ। এতে করে দুই গ্রামের মানুষের বহু বছরের প্রত্যাশা পূরণের পথে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বাধীনতার ৫৫ বছর পার হলেও একাধিক জনপ্রতিনিধি রাস্তা ও ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি। ফলে ফালডাঙ্গী ও দস্তপুর গ্রামের বাসিন্দাদের ঈদের নামাজ আদায় করতে কিংবা কোনো মৃত ব্যক্তিকে কবর দিতে গেলেও দুইটি নোনা পার হয়ে যাতায়াত করতে হতো। বর্ষাকালে এ দুর্ভোগ আরও বেড়ে যেত এবং চলাচল হতো ঝুঁকিপূর্ণ।

এ অবস্থায় এলাকার যুব সমাজ নিজ উদ্যোগে অর্থ সংগ্রহ করে উন্নয়নমূলক এই কাজ শুরু করে। ইতোমধ্যে মাটি কাটার কাজ চলমান রয়েছে, যা স্থানীয়দের মাঝে ব্যাপক স্বস্তি ও আনন্দের সৃষ্টি করেছে।

গ্রামবাসীরা জানান, এই উদ্যোগ শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নয়, বরং সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ড সহজ করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ফালডাঙ্গী যুব সমাজের এ মহৎ ও মানবিক উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন এবং কাজ দ্রুত সম্পন্ন হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন।

ভিওডি বাংলা/ জহুরুল ইসলাম/ আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী বৃষ্টির মরদেহ দেশে, দাফনের প্রস্তুতি
যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী বৃষ্টির মরদেহ দেশে, দাফনের প্রস্তুতি
সোনালু-জারুল-কৃষ্ণচূড়ায় রঙিন রাজশাহীর সড়ক
সোনালু-জারুল-কৃষ্ণচূড়ায় রঙিন রাজশাহীর সড়ক
কুড়িগ্রাম সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার
কুড়িগ্রাম সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার