{# Both bootstrap.min.css (190KB) and style.css (129KB) async-loaded via preload + onload swap. Inline critical CSS above covers above-the-fold. #} {# Third-party scripts: GA / ShareThis / Cloudflare on idle. AdSense is special — show_ads_impl_fy2021.js was eating 2.1s CPU, so it loads ONLY when an ad slot is near the viewport. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
দীর্ঘ টানাপড়েনের অবসান, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজয় ভারতের আসামে ভূমিকম্প, কেঁপে উঠল বাংলাদেশের উত্তরাঞ্চল রেলের সংকট কাটাতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী যুদ্ধকৌশলে পর্দার আড়ালে নীতি নির্ধারণে মোজতবা খামেনি বিশ্বকাপের উদ্বোধনে আমেরিকা মাতাবেন বাংলাদেশি তারকা জিপিএ-৫ নির্ভরতা নয়, শিক্ষার্থীদের বিশ্বমানের করে গড়ে তুলতে হবে একটি যুদ্ধ শেষ, আরেকটি যুদ্ধ শুরু হয়েছে: তারেক রহমান দেশের ক্ষতি হলে আমরা নীরবে বসে থাকব না: জামায়াত আমির নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিতে গবেষণা জোরদারের আহ্বান প্রতিমন্ত্রীর ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী

জামায়াতের প্রার্থী

ইসলামের ডিকশনারিতে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই

পাবনা প্রতিনিধি    ৩০ জানুয়ারী ২০২৬, ১১:১৮ পি.এম.
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন পাবনা-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আলী আছগার। ছবি: ভিওডি বাংলা

ইসলামের ডিকশনারিতে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই। ধর্মের ভিন্নতা থাকলেও বাংলাদেশ একটাই। বাংলাদেশ সবার। ধর্ম নিয়ে বাড়াবারি করতে সর্বক্ষেত্রে নিষেধ করা হয়েছে। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের বিষয় নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল ৫টায় পাবনার চাটমোহরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে পাবনা-৩ আসনের (চাটমোহর,ভাঙ্গুরা, ফরিদপুর) জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী মাওলানা আলী আছগার উপরোক্ত কথাগুলো বলেন। 

বিএনপি প্রার্থীর নেতা-কর্মীদের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলে তিনি বলেন, আমাদের কর্মীদের হুমকী-ধমকি দেওয়া হচ্ছে। এটা গণতন্ত্রের পরিপন্থি। আমাদের নির্বাচনী অফিসকে বন্ধ করে দেওয়া হচ্ছে। লিফলেট-ব্যানার ছেঁড়া হচ্ছে। বিএনপি মনোনীত প্রার্থীর কর্মীরা এসব করে যাচ্ছেন। ইতিমধ্যে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। জরিমানা ও শোকজও করা হয়েছে প্রার্থীকে। কিন্তু তারপরেও থেমে নেই।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা বলছেন দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, এমন টিকেট থাকলে আমাকে দেখান। আপনারা সার্চ লাইট দিয়ে খুঁজে বের করেন। যদি জান্নাতের টিকিট কেউ দেখাতে পারেন তাহলে আমরা রাজনীতি ছেড়ে দেবো। সাধারণ মানুষের যে সাড়া রয়েছে যদি সুষ্ঠু সুন্দর শান্তিপূর্ণ লেভেল প্লেয়িং পরিবেশনে নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

চাটমোহর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পাবনা জেলা জামায়াতের সহ-সম্পাদক এস এম সোহেল, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ফজলুর রহমান, চাটমোহর উপজেলা জামায়াতের সেক্রেটারি হাবিবুর রহমানসহ জেলা এবং চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুরের জামায়াত ও এর অঙ্গ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এম এস রহমান/ আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী বৃষ্টির মরদেহ দেশে, দাফনের প্রস্তুতি
যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী বৃষ্টির মরদেহ দেশে, দাফনের প্রস্তুতি
সোনালু-জারুল-কৃষ্ণচূড়ায় রঙিন রাজশাহীর সড়ক
সোনালু-জারুল-কৃষ্ণচূড়ায় রঙিন রাজশাহীর সড়ক
কুড়িগ্রাম সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার
কুড়িগ্রাম সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার