• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বাড়ছে ক্রিকেটারের সংখ্যা

স্পোর্টস ডেস্ক    ৩১ জানুয়ারী ২০২৬, ১০:২৪ এ.এম.
ক্রিকেটার সংখ্যা বাড়ালেও বেতনের কাঠামো অপরিবর্তিত রেখেছে-ফাইল ছবি

প্রতি বছরের মতো এবারও জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও ২০২৬ সালের জন্য আনুষ্ঠানিকভাবে তালিকাটি এখনও ঘোষণা করা হয়নি, তবে বোর্ড সূত্রে জানা গেছে-নতুন কেন্দ্রীয় চুক্তির খসড়া তালিকা প্রস্তুত প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণা বাকি।

গত বছর বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন মোট ২২ জন ক্রিকেটার। তবে আসন্ন বছরের জন্য সেই সংখ্যা বাড়িয়ে ২৭ জনে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে জাতীয় দলের আরও কয়েকজন ক্রিকেটার প্রথমবারের মতো বিসিবির কেন্দ্রীয় চুক্তির আওতায় আসতে যাচ্ছেন। নতুনদের মধ্যে রয়েছেন সাইফ হাসান, হাসান মুরাদ, পারভেজ হোসেন ইমন ও তানভীর ইসলাম। জাতীয় দলের বিভিন্ন পর্যায়ে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই তাদের এই অন্তর্ভুক্তি।

বিসিবি সূত্রে আরও জানা গেছে, নতুন কেন্দ্রীয় চুক্তি কার্যকর হবে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এবং এর মেয়াদ থাকবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। তিন ফরম্যাট-টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি-ভিত্তিক এই চুক্তিতে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনও আসছে।

এবার তিন ফরম্যাটের চুক্তিতে থাকছেন না পেসার তাসকিন আহমেদ। কারণ, তিনি বর্তমানে টেস্ট দল বাদে বাকি দুই ফরম্যাটে জাতীয় দলের রাডারে নেই। সব ফরম্যাটে চুক্তিভুক্ত ক্রিকেটার হিসেবে কেবল টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেই দেখা যেতে পারে। এদিকে আগের মতোই কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকছেন সাবেক অধিনায়ক ও উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান।

উল্লেখযোগ্য বিষয় হলো, গত বছর কেন্দ্রীয় চুক্তিতে ক্রিকেটারদের বেতন বাড়ানো হলেও এবার আর বেতন বৃদ্ধি হচ্ছে না। ২০২৬ সালেও আগের বেতন কাঠামো অনুযায়ীই ক্রিকেটাররা বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত হবেন বলে নিশ্চিত করেছে বোর্ড।

২০২৬ সালের কেন্দ্রীয় চুক্তির সম্ভাব্য তালিকায় রয়েছেন-নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা, সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলি অনিক, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাঈম হাসান, তানভীর ইসলাম ও হাসান মুরাদ।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড