• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পবিত্র শবে বরাত উপলক্ষে মির্জা ফখরুলের বাণী

নিজস্ব প্রতিবেদক    ২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৯ পি.এম.
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-ছবি-ভিওডি বাংলা

পবিত্র শবে বরাত উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশ, জাতি ও মুসলিম বিশ্বের সুখ-শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেছেন। তিনি বলেছেন, “সারা বিশ্বের মুসলমানদের জন্য শবে বরাত একটি পবিত্র ও মুক্তির রজনী। এই রাতে আল্লাহ তা’আলা তাঁর সৃষ্টির প্রতি মনোযোগী হন এবং অবিশ্বাসী বা বিদ্বেষপোষণকারী ব্যতীত সকলকে ক্ষমা করে দেন। রিজিকপ্রার্থীদের রিজিক দেন, বিপদগ্রস্তদের বিপদমুক্ত করেন।”

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পবিত্র শবেবরাত পালিত হবে। 

মির্জা ফখরুল বলেন, ইসলাম মানুষকে ইনসাফ ও ভারসাম্যপূর্ণ জীবনযাপন শেখায়। শবে বরাতের রাতে মুসলিমরা আল্লাহর কাছে সাহায্য চেয়ে মোনাজাত করবেন যাতে তারা সব ধরনের অমঙ্গল থেকে রেহাই পায় এবং নিষ্কলুষ, সরল পথে জীবনযাপন করতে পারে। 

তিনি আরও বলেন, “এই রাত সৌভাগ্যের রজনী, যা আলোকোজ্জ্বল ও মহিমামণ্ডিত। আল্লাহর দরবারে মোনাজাত করি যেন সবার জীবনে সুখ-শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ নেমে আসে।”

বিএনপি মহাসচিব উল্লেখ করেন, এই পবিত্র রাতের রহমত ও বরকতের সুযোগে মুসলিমরা আল্লাহর নির্দেশিত পথে মানবজাতির কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ হবেন। তিনি দেশ ও জাতির জন্য ধৈর্য্য ও উদ্যম কামনা করে বলেন, “আল্লাহর নিকট শবে বরাতের এই রজনীতে সকলের জন্য সুখ, শান্তি ও সমৃদ্ধি বর্ষিত হোক।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্যাংক থেকে কত টাকা পান ইসলামি বক্তা তাহেরী
ব্যাংক থেকে কত টাকা পান ইসলামি বক্তা তাহেরী
হজ ফ্লাইট শুরু ১৮ এপ্রিল
হজ ফ্লাইট শুরু ১৮ এপ্রিল
শায়খুল হাদিস আল্লামা ফজলুল করীম আর নেই
শায়খুল হাদিস আল্লামা ফজলুল করীম আর নেই