• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জামায়াতের কথা ও কাজে মিল নেই: রেজাউল করীম

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    ২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৪ পি.এম.
ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। সংগৃহীত ছবি

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, দেশে ইসলামী লেবাসধারী একটি দল রয়েছে—জামায়াতে ইসলামী। কিন্তু দলটির কথা ও কাজে কোনো মিল নেই এবং তাদের মধ্যে প্রকৃত ইসলামের চর্চা নেই।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতের কঠোর সমালোচনা করে রেজাউল করীম বলেন, তারা ইসলামের দোহাই দিলেও কখনো প্রকৃত ইসলামী দল হতে পারেনি। বরং নিজেদের স্বার্থে ভিন্ন দেশের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে বলে অভিযোগ করেন তিনি।

চরমোনাই পীর বলেন, ‘আমরা একা নই, আমাদের সঙ্গে দেশের জনগণ আছে। দেশবাসীর দোয়ায় আমরা এককভাবে ২৭৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছি।’

তিনি বলেন, বিগত সরকারগুলোর জেল-জুলুম, অন্যায়-অত্যাচার, দুর্নীতি ও বিদেশে অর্থপাচার বন্ধ করতে হলে দেশে ইসলামী শাসন কায়েম করতে হবে। শরিয়াহ আইনের মাধ্যমে শাসনব্যবস্থা চালু না হলে ৯২ শতাংশ মুসলমানের এই দেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

জনসভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নবীনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা জসিমউদ্দিন সরকার। এতে আরও বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৩ তারিখ থেকে চাঁদাবাজির দিন শেষ: শফিকুর রহমান
১৩ তারিখ থেকে চাঁদাবাজির দিন শেষ: শফিকুর রহমান
জবাবদিহিমূলক রাজনৈতিক সরকার গঠনের সুযোগ এসেছে
আলী রীয়াজ জবাবদিহিমূলক রাজনৈতিক সরকার গঠনের সুযোগ এসেছে
জুলাই হত্যা মামলার আসামি আ.লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী
জুলাই হত্যা মামলার আসামি আ.লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী