• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইশরাক হোসেন:

ধানের শীষের জোয়ারে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায় একটি দল

নিজস্ব প্রতিবেদক    ২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৯ পি.এম.
গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডের নির্বাচনী গণসংযোগ কালে পথসভায় বক্তব্য দেন ইশরাক -ছবি-ভিওডি বাংলা

ঢাকা-৬ আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, একটি দলের আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নেই, এবং ধানের শীষের জোয়ার দেখে নিশ্চিত ভরাডুবি হবে এটা জানতে পেরেই তারা পায়ে-পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাজধানী গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডের নির্বাচনী গণসংযোগ কালে পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কিছুদিন আগে ধুপখোলা একটি জনসভা করেছে। সারা বাংলাদেশ থেকে লোকজন এনে মাঠ ভরানোর চেষ্টা করা হয়েছিল, তাও মাঠ ভরে নাই। সেখানে আমাকে ব্যক্তিগত আক্রমণও করা হয়েছে। আমি কোনো জবাব দিইনি, দেবও না। তারা সংঘাত সৃষ্টি করার চেষ্টা করছে। পরে বলবে, ‘লেভেল প্লেয়িং ফিল্ড নেই, নির্বাচন থেকে সরে গেলাম বা নির্বাচন সুষ্ঠু হয়নি।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে আপনারা লক্ষ্য করেছেন-আমাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল আমাদের মা-বোনদের প্রতি যে ধরনের অশালীন, কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গত দুইদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে সারা দেশে তোলপড় সৃষ্টি হয়েছে। পরে দেখা গেছে, বিষয়টি নিয়ে কিছু জবাব বা সাফাই দেওয়ার চেষ্টা করা হয়েছে। 

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, যে নারী কর্মীরা আমাদের গার্মেন্টস সেক্টরে কাজ করেন, তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। গার্মেন্টস সেক্টর বাংলাদেশের তৃতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনের খাত এবং এটি টিকে রেখেছে আমাদের মা-বোনেরা। তারা প্রতিদিন ৮, ১০, ১২ ঘন্টা বা তার বেশি সময় কাজ করেন।

তাদের প্রতি যে জঘন্য মন্তব্য করা হয়েছে, তা নতুন কিছু নয়। বিগত কয়েকদিনে আমরা তাদের নেতৃবৃন্দের কাছ থেকে মা-বোনদের নিয়ে এ ধরনের অশালীন, কুরুচিপূর্ণ ও জঘন্য মন্তব্য শুনেছি। এর আগে ডাকসুর নারী শিক্ষার্থীদের ক্ষেত্রেও এমন ভাষা ব্যবহার করা হয়েছে।

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনের জন্য আমরা দীর্ঘ ১৭ বছর আন্দোলন, সংগ্রাম ও লড়াই করেছি। জনগণের ভোটের অধিকারের জন্য লড়াই করতে গিয়ে আমাদের বহু ভাই-শহীদ হয়েছেন, অনেকে গুম হয়েছে, অনেকেই আহত হয়েছেন। এখনও পর্যন্ত অনেকের অবস্থা আমাদের জানা নেই। জেল, জুলুম, নির্যাতনের কথা বাদ দিলাম; মামলা, হামলার কথাও বাদ দিলাম। 

তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি-বিশেষ করে সাধারণ ভোটাররা আগামী ১২ ফেব্রুয়ারি ফজরের নামাজ শেষে দলে দলে ভোট কেন্দ্রে যাবেন। বিপুল সংখ্যক জনগণ ভোট দিলে কোন দলই ভোট কার্যক্রম বাধাগ্রস্ত করতে পারবে না। বিগত দিনে আমরা দেখেছি, প্রশাসন ও আওয়ামী পক্ষের কিছু তৎপরতা ভোট কেন্দ্রে ভোটগ্রহণে বাধা দিত। 

তিনি বলেন, এই ভোটের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে। তাই আমি আপনাদের অনুরোধ করছি-সকলে ভোট কেন্দ্রে যাবেন এবং বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য ভোট দেবেন। এমন রাষ্ট্রে নারী-পুরুষ নির্বিশেষে সকলের সমান অধিকার থাকবে, ব্যক্তিস্বাধীনতা থাকবে। ভোট দিয়ে ধানের শীষকে জয়ের মাধ্যমে বিজয়ী করবেন। ঢাকা-৬ আসনে বিএনপিকে ভোট দিবেন ইনশাল্লাহ আমরা সরকার গঠন করব।

তিনি আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। তাঁর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা একটি সমতাভিত্তিক বাংলাদেশ গড়ে তুলব, যেখানে কোনো ভেদাভেদ, হানাহানি বা মারামারি থাকবে না। আমরা সবাই মিলেমিশে দেশের যানজট, জলাবদ্ধতা, মাদক, দূষণ ও গ্যাস সংকটসহ সকল সমস্যার সমাধান করব। এর জন্য নির্বাচিত সরকারের বিকল্প নেই।

ভিওডি বাংলা-সবুজ/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পোশাকের মতোই রপ্তানি হবে যশোরের ফুল
তারেক রহমান: পোশাকের মতোই রপ্তানি হবে যশোরের ফুল
চট্টগ্রামে ‘গেম অব থ্রোনস’ থিমে জামায়াত আমিরের ব্যানার
চট্টগ্রামে ‘গেম অব থ্রোনস’ থিমে জামায়াত আমিরের ব্যানার
নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে জনগণ ব্যালটের মাধ্যমে জবাব দেবে
নিপুণ রায় চৌধুরী: নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে জনগণ ব্যালটের মাধ্যমে জবাব দেবে