• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
দুই শিশুকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ বিদ্যুতের দাম ১৭ থেকে ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রভাব বাংলাদেশে পড়বে না ডেমরায় বাসায় ঢুকে অস্ত্রের মুখে ডাকাতি জবির বাসে নবীনদের হেনস্তা করলে কঠোর শাস্তির নির্দেশ শাপলা চত্বরের প্রতিবাদহীনতাই কাল হয়েছিল : আলী হাসান উসামা রাষ্ট্র ও রাজনীতিকে প্রশ্ন করতে পারাটাই হচ্ছে গণমাধ্যমের দক্ষতা : তথ্যমন্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয়কে জঙ্গি কারখানা হতে দেবো না : শিক্ষামন্ত্রী গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেয়ার পথে অ্যাম্বুলেন্সেও গুলি মানবাধিকারকর্মীরা জনকল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে : আবদুস সালাম

বিজয় ছাড়া ঘরে ফেরা যাবে না: ১১ দলীয় জোটকে আসিফ মাহমুদ

নাটোর প্রতিনিধি    ৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫১ পি.এম.
নাটোরের সিংড়ায় নির্বাচনী জনসভায় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে, প্রশাসন ততই তার পূর্বের পক্ষপাতদুষ্ট রূপ প্রকাশ করছে। নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষপাতিত্বের কারণে এখন সরকারি কর্মকর্তারাও প্রকাশ্যে ধানের শীষের পক্ষে ভোট চাইছেন, যা গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নাটোরের সিংড়া উপজেলায় নাটোর-৩ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী জার্জিস কাদিরের নির্বাচনী পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রশাসন ও নির্বাচন কমিশনের কঠোর সমালোচনা করে আসিফ মাহমুদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সবাই দেখেছেন—পঞ্চগড়ের একজন প্রিজাইডিং কর্মকর্তা প্রকাশ্যে ধানের শীষের ভোট চাচ্ছেন। আমরা মনে করি, এ ধরনের ঘটনা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ।

তিনি আরও বলেন, ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ফলাফল ঘোষণা হওয়া পর্যন্ত মাঠ ছাড়ার সুযোগ নেই। বিজয় ছাড়া ঘরে ফেরা যাবে না। এক দিনের পরিশ্রম আগামী পাঁচ বছরের শান্তির ভিত্তি গড়ে দিতে পারে।

এ সময় তিনি বলেন, আমরা দেখেছি একটি দলের নেতা মাইকের সামনে হ্যাঁ ভোটের পক্ষে কথা বলছেন, অথচ তাদের নেতাকর্মীরা মাঠে-ময়দানে না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন—যা জনগণকে বিভ্রান্ত করছে।

সিংড়া উপজেলা এনসিপির আহ্বায়ক মো. মাহাবুর হোসেনের সভাপতিত্বে এবং সদস্যসচিব মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব মনিরা শারমিন, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, এনসিপির সংগঠক (দক্ষিণাঞ্চল) মো. ফয়সাল আহমেদ, নাটোর-৩ আসনের ১১ দলীয় জোট প্রার্থী ও জেলা এনসিপির সদস্যসচিব প্রফেসর এস এম জার্জিস কাদির বাবু, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. আফছার আলীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিজাম হাজারীসহ ১২৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন
টমটমচালক হত্যা নিজাম হাজারীসহ ১২৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন
মাদক ব্যবসায়ীদের অতর্কিত হামলায় ৩ র‌্যাব সদস্য আহত
মাদক ব্যবসায়ীদের অতর্কিত হামলায় ৩ র‌্যাব সদস্য আহত
বন সীমানায় গড়ে ওঠা করাতকল উচ্ছেদ
বন সীমানায় গড়ে ওঠা করাতকল উচ্ছেদ