{# Third-party scripts: GA / ShareThis / Cloudflare on idle. AdSense is special — show_ads_impl_fy2021.js was eating 2.1s CPU, so it loads ONLY when an ad slot is near the viewport. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার চেষ্টা চলছে: সালাহউদ্দিন

কক্সবাজার প্রতিনিধি    ৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৪ পি.এম.
সংগৃহীত ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামীতে হয়তো এমনও শোনা যেতে পারে যে জামায়াতে ইসলামী এ দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) চকরিয়ার মাতামুহুরী সাংগঠনিক উপজেলার কোনাখালী ইউনিয়নের জঙ্গলকাটা এলাকায় নির্বাচনী পথসভায় তিনি অভিযোগ করেন, বাংলাদেশে নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার চেষ্টা চলছে। সালাহউদ্দিন বলেন, একাত্তরে জামায়াতে ইসলামী স্বাধীনতার বিরোধিতা করেছিল, কিন্তু আজ তারা ইতিহাস বর্ণনা করার চেষ্টা করছে।

তিনি জামায়াতে ইসলামী আমিরের স্বাধীনতার ঘোষণাকে কেন্দ্র করে দেওয়া বক্তব্যকে ভিত্তিহীন দাবি করে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেননি, বরং কর্নেল অলি আহমদ দিয়েছেন—যা সম্পূর্ণ মিথ্যা।

সালাহউদ্দিন আরও অভিযোগ করেন, জামায়াতে ইসলামী একজন মুক্তিযোদ্ধাকে ভাড়া করে ব্যবহার করছে যেন তাদেরও মুক্তিযোদ্ধা আছে বলে দেখানো যায়। তিনি বলেন, দেশের প্রকৃত মুক্তিযোদ্ধারা এটি কখনো মেনে নেবে না।

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারীদের প্রতি নিন্দা জানিয়ে তিনি বলেন, দেশের সব দেশপ্রেমিক মানুষ ও স্বাধীনতার পক্ষের শক্তি এই ইতিহাস বিকৃতির বিরুদ্ধে প্রতিবাদ জানাবে। তিনি আরও উল্লেখ করেন, সম্প্রতি জামায়াতে ইসলামী নারী সমাজকে অপমান করেছে এবং কর্মজীবী নারীদের ওপর বিভ্রান্তিকর প্রস্তাব দিয়েছে, যা বাস্তবে তাদের কর্মসংস্থান ধ্বংসের পরিকল্পনা।

পথসভায় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহীম চৌধুরী, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান চৌধুরী টিপু, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ভিওডি বাংলা/ আরিফ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজীপুরে ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে ৫ জনকে গলা কেটে হত্যা
নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা সরওয়ার কামালের ইন্তেকাল
নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা সরওয়ার কামালের ইন্তেকাল
খুলনায় যুবককে কুপিয়ে হত্যা
খুলনায় যুবককে কুপিয়ে হত্যা