• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নির্বাচনী প্রচারণায় বরিশালে পৌঁছেছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক    ৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৮ পি.এম.
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী প্রচারণায় অংশ নিতে বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে বরিশালে পৌঁছেছেন। তিনি নগরীর বেলস পার্ক মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় যোগ দেবেন।

২০ বছর পর তারেক রহমানের বরিশালে আগমন ঘিরে শহর উৎসবমুখর হয়েছে। সড়কের দুই পাশে ব্যানার ও প্ল্যাকার্ডে ছেয়ে গেছে নির্বাচনীয় মনোভাব। স্থানীয় নেতাকর্মীরা আশা করছেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে জনসমর্থন পাওয়ার ক্ষেত্রে তার বক্তব্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিএনপি চেয়ারম্যান এই সভায় দলের পরিকল্পনা ও প্রতিশ্রুতি তুলে ধরবেন। এছাড়া, জনগণের অধিকার রক্ষা ও বরিশাল বিভাগের নানা সমস্যার সমাধানে বিএনপির করণীয় কার্যক্রমও তুলে ধরার কথা রয়েছে।

বরিশাল বিভাগের ২১টি আসনের মধ্যে বিএনপি মনোনীত ১৯ জন প্রার্থী ও শরিক দলের প্রার্থী মঞ্চে উপস্থিত থাকবেন। তিনি প্রার্থী এবং শরিক দলের জন্য ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে ভোটের আহ্বান জানাবেন।

দুপুরের জনসভা শেষে তারেক রহমান হেলিকপ্টার যোগে ফরিদপুরে পৌঁছে সেখানে আরও এক নির্বাচনী জনসভায় অংশ নেবেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দক্ষিণাঞ্চলে তারেক রহমানের এই সফর বিএনপির নির্বাচনী প্রচারণাকে ত্বরান্বিত করবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস