• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গণমাধ্যম ও ইসির ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন নাহিদ ইসলাম

   ৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৯ পি.এম.
মালিবাগে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগকালে নাহিদ ইসলাম। সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনে শাপলা কলি প্রতীকের প্রার্থী নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে প্রতিবেশী দেশ ভারত এবারও ষড়যন্ত্র করছে। তিনি বলেন, ভারতীয় কূটনীতিকদের অযাচিত মন্তব্য প্রমাণ করে, তারা নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব ফেলতে চাইছে। অতীতেও আওয়ামী লীগের ভোট কারচুপির নির্বাচনকে ভারত সমর্থন করেছে এবং এবারও একই ধরনের অপচেষ্টা চলছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মালিবাগে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।

এ সময় নাহিদ ইসলাম গণমাধ্যমের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বলেন, অধিকাংশ গণমাধ্যম একটি নির্দিষ্ট দলকে প্রাধান্য দিচ্ছে। পাশাপাশি ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিয়ে নির্বাচন কমিশন (ইসি) নির্বাচনের পরিবেশ নষ্ট করছে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে সকালে মাটির মসজিদ এলাকায় আয়োজিত নারী ভোটার সমাবেশেও অংশ নেন নাহিদ ইসলাম।

ভিওডি বাংলা/ আরিফ 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস