• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভোট দেওয়া নাগরিকের নৈতিক দায়িত্ব: হাবিব

নিজস্ব প্রতিবেদক    ৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৩ পি.এম.
ঢাকা–৯ আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব

ঢাকা–৯ আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি সম্মান জানাতে, ভবিষ্যৎ বাংলাদেশকে নিরাপদ রাখতে এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে আগামী ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে উপস্থিত থাকতে হবে।

তিনি বলেন, ভোট প্রদান করা নাগরিকদের মৌলিক দায়িত্বের মধ্যেই পড়ে। রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে আনতে চাইলে সেদিন কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করা নৈতিক কর্তব্য।

বুধবার (৪ ফেব্রুয়ারি) ঢাকা–৯ আসনে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

হাবিবুর রশিদ হাবিব আরও বলেন, দীর্ঘদিন ধরে তিনি জনগণের সহযোগিতায় একই আদর্শ ও নীতিতে রাজনীতি করে আসছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন এবং বেগম খালেদা জিয়া যেভাবে সারাজীবন স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করে গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন, সেই পথ অনুসরণ করেই বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান আগামীর বাংলাদেশকে তরুণ প্রজন্মের স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে গড়ে তুলতে চান।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন, বেগম খালেদা জিয়ার স্বপ্ন এবং তারেক রহমানের পরিকল্পনা নিয়েই তারা আগামীর বাংলাদেশ গড়তে চান।

ঢাকা–৯ আসনের প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, এটি একটি নাগরিক সুবিধাবঞ্চিত এলাকা। এখানে দীর্ঘদিন ধরে গ্যাস সংকট রয়েছে, রাস্তাঘাট সংস্কারের প্রয়োজন রয়েছে এবং সমাজকে আরও নিরাপদ করাও জরুরি।

হাবিবুর রশিদ হাবিব বলেন, ঢাকা–৯ এলাকাকে একটি উন্নত, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই লক্ষ্য অর্জনে ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।

বিএনপি প্রার্থী আরও বলেন, আজ দেশের মানুষের দৃষ্টি দলের প্রতীক ধানের শীষের দিকেই নিবদ্ধ। আগামী দিনের বাংলাদেশের স্বপ্ন এই প্রতীককে ঘিরেই মানুষ দেখছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

নিজেকে সবার ভাই ও সহযোদ্ধা উল্লেখ করে হাবিবুর রশিদ হাবিব বলেন, দীর্ঘ রাজনৈতিক পথচলায় তিনি বিশ্বাস করেন, যাদের এত সহযোদ্ধা থাকে তারা কখনো পরাজিত হয় না।

তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, যে দেশের জন্য তার নেতা ও নেত্রী জীবন উৎসর্গ করেছেন, সেই দেশে ধানের শীষের বিজয় হবেই, ইনশাআল্লাহ। সবাই মিলে সেই লক্ষ্যেই এগিয়ে যাবে এবং ঐক্যবদ্ধভাবে ঢাকা–৯ এলাকাকে উন্নয়নের পথে নিয়ে যাবে।

ভিওডি বাংলা/সবুজ/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের