• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’ বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন আক্তারুল আলম ছিলেন সত্য ও স্বাধীনতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর: মঈন খান সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: মির্জা ফখরুল তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী ১৪ মাস পর ফিরছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কর্মসূচি, শুরু ২৮ জুন বৈশ্বিক অর্থনৈতিক আলোচনায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজে আটকে পড়া ১১ হাজার নাবিক সরাতে অভিযান শুরু

স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র প্রতিহত করতে ভোটের আহ্বান আসলাম চৌধুরীর

চট্টগ্রাম প্রতিনিধি    ৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৭ পি.এম.
চট্টগ্রাম-৪ সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৪ সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী বুধবার ছুটির দিনে নির্বাচনী কর্মসূচীতে ব্যস্ত দিন কাটিয়েছেন। তিনি সকাল ৯টায় সীতাকুণ্ড উপজেলার জেলে সর্দারদের সঙ্গে মতবিনিময় শেষ করে সাড়ে ১১টায় মুরাদপুরস্থ রহমত নগর এলাকায় পৌঁছে সাবেক এমপি ও সাবেক মন্ত্রী মরহুম এলকে সিদ্দিকীর কবর জিয়ারত করেন এবং ঐ এলাকায় বিকাল ৩টা পর্যন্ত গণসংযোগ করেন। পরে তিনি বিকাল সাড়ে ৪টায় ছলিমপুর বিএনপি আয়োজিত নির্বাচনী সমাবেশে যোগ দেন।

ছলিমপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সাইফুল হুদা জাহাংগীরের সভাপতিত্বে ও সদস্য সচিব খ. ম. নাজিমের সঞ্চালনায় আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি আসলাম চৌধুরী বলেন, “৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে যারা সরাসরি পাকিস্তানী বাহিনীর পক্ষ হয়ে দেশবিরোধী ষড়যন্ত্র করেছে, যারা লাল-সবুজের স্বাধীন পতাকা দেখতে চাইনি, যারা এই মানচিত্রকে অন্য রাষ্ট্রের মানচিত্র থেকে আলাদা হতে বিরোধিতা করেছে, যারা রাষ্ট্রভাষা বাংলা কে স্বীকৃতি দেয়নি, তারা উর্দু ভাষায় কথা বলতে চেয়েছে; তারা আবার এই ৫৫ বছর পরেও এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র পরিচালিত করছে। কিন্তু বাংলাদেশের মানুষ তাদের ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে এই স্বাধীনতা বিরোধীদের প্রতিহত করবে।”

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শীপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আমজাদ হোসেন চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ মোরছালিন, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, এস এম লোকমান হাকিম, মাহবুব এ খোদা মোর্শেদ, আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর, আবুল হাশেম, রোকন উদ্দিন মেম্বার, মোঃ মহিউদ্দিন, জাহিদুল হাসান, আবুল কালাম চৌঃ, এপোলো, সাহাবুদ্দিন, মাসুদ, আনসার, সায়েম, আশরাফ আলী, নাছিরুল আলম, আবু নঈম, আবু জাফর মেম্বার, নুরুল হুদা, সোহেল, সেলিম আকবর, সালাউদ্দিন, আলী আকবর, নাজিম উদ্দিন, নুরুল হুদা মেম্বার, মহিউদ্দিন, রায়হান, নুরুল আজম, জসিম উদ্দিন, আক্তার হোসেন, মোঃ আনোয়ার, মঞ্জুর হোসেন, মাহমুদুল হাসান বাদল, সাহাবুদ্দিন, মূছা ইকরাম, খালেকুজ্জামান রাশেদ, মামুন ইদ্রিছ, সেলিম মাহমুদ, সায়েম সরোয়ার, ফরহাদ হোসেন, নিয়াজ মোর্শেদ জীবন, দিদারুল আলম অপু প্রমুখ।

ভিওডি বাংলা/এমএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রক্তাক্ত বৃদ্ধকে ফেলে দেওয়ার সময় মাইক্রোচালক আটক
রক্তাক্ত বৃদ্ধকে ফেলে দেওয়ার সময় মাইক্রোচালক আটক
অবশেষে যমজ কন্যাসন্তানসহ স্ত্রীকে ঘরে নিলেন স্বামী
অবশেষে যমজ কন্যাসন্তানসহ স্ত্রীকে ঘরে নিলেন স্বামী
নিলামে হত্যা মামলার আসামির গরু বিক্রি করলেন বিএনপি নেতা
নিলামে হত্যা মামলার আসামির গরু বিক্রি করলেন বিএনপি নেতা