• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ অপরিহার্য: বিইআরসি চেয়ারম্যান পরীমণি ইস্যুতে চাকরি হারালেন এডিসি সাকলায়েন

পাকিস্তানের বেলুচিস্তানে নিরাপত্তা অভিযান: ২১৬ জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক    ৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৭ পি.এম.
নুশকি শহরে ৩ দিন ধরে দখলদারিত্ব চলা বিদ্রোহী দমন করেছে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী -ছবি: সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তানে এক সপ্তাহব্যাপী নিরাপত্তা অভিযান শেষে ২১৬ জন জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) পরিচালিত এই হামলার ফলে প্রদেশজুড়ে স্কুল, ব্যাংক, বাজার ও নিরাপত্তা স্থাপনায় বড় ধরণের ক্ষয়ক্ষতি হয়েছে।

সামরিক সূত্র জানিয়েছে, ২৯ জানুয়ারি ‘রদ্দুল ফিতনা ১’ নামে গোয়েন্দাভিত্তিক অভিযান শুরুর পর বিএলএ একাধিক স্থানে সমন্বিত হামলা চালায়। বিদ্রোহীরা সরকারি ভবন ও পুলিশ স্টেশন দখল করায় প্রদেশটির মরু শহর নুশকি তিন দিন তাদের নিয়ন্ত্রণে থাকে। পরে নিরাপত্তা বাহিনী পরিকল্পিত অভিযান চালিয়ে বিদ্রোহীদের সরিয়ে দেয়।

নিরাপত্তা কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলা ও পাল্টা অভিযানে নিরাপত্তা সদস্য এবং বেসামরিক নাগরিকরাও প্রাণহানি হয়েছে। এ ঘটনায় প্রদেশজুড়ে ভয় ও অচলাবস্থা বিরাজ করেছে।

বেলুচিস্তানে দীর্ঘদিন ধরে জাতিগত বেলুচ বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহ চলছে। তারা স্বায়ত্তশাসন এবং প্রাকৃতিক সম্পদের ন্যায্য অংশের দাবি জানিয়ে আসছে। সামরিক অভিযান চলাকালীন সরকার ও নিরাপত্তা বাহিনী বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিদ্রোহী শক্তি ধ্বংসের চেষ্টা চালায়।

সামরিক বাহিনী জানিয়েছে, এই অভিযান প্রদেশে নিরাপত্তা পরিস্থিতি পুনরায় নিয়ন্ত্রণে আনার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে জাতিগত উত্তেজনা এবং অর্থনৈতিক সংকটের কারণে বেলুচিস্তানে নিরাপত্তা চ্যালেঞ্জ এখনো অব্যাহত রয়েছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের