• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

‎সুষ্ঠু নির্বাচনে ইইউ পর্যবেক্ষকদের সঙ্গে গণঅধিকার প্রার্থীর আলোচনা

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি    ৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

পটুয়াখালী-০৪ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী মোঃ রবিউল হাসানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় কুয়াকাটার ডি’মোর আবাসিক হোটেলে আয়োজিত এ বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষক ভিকিন্তা রোসিনাতে ও পেতার বাহচেভানোভ উপস্থিত ছিলেন।

‎বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের সার্বিক নির্বাচন পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতকরণ, ভোটারদের নিরাপত্তা, রাজনৈতিক দলগুলোর জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা এবং গণতান্ত্রিক অধিকার সংরক্ষণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বসহকারে তুলে ধরা হয়।

ভিওডি বাংলা/ মোঃ কাওছার/ আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাস্তায় ফেলে যাওয়া বৃদ্ধের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু
ঠাকুরগাঁও প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত
গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্রও শক্তিশালী হয় : মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
‘জাল যার, জলা তার’ নীতি বাস্তবায়ন হচ্ছে: টুকু