• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র রফিকুল আলম গ্রেপ্তার

ভিওডি বাংলা ডেস্ক    ৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৩ পি.এম.
ছবি: সংগৃহীত

খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র রফিকুল আলমকে রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত প্রায় ৯টায় ভাটারা থানার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

খাগড়াছড়ি পুলিশ সুপার মো. মির্জা সায়েম মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, “গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার ভাটারা এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একটি দল রফিকুল আলমকে আটক করেছে।”

পুলিশ সূত্রে জানা যায়, রফিকুল আলমের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যাসহ অন্তত ৪৭টি মামলা রয়েছে। ২০২৪ সালের ৪ আগস্ট জেলা বিএনপি সভাপতি ওয়াদুদ ভুইয়ার বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তিনি অন্যতম প্রধান আসামি ছিলেন। সরকার পতনের পর তিনি কিছুদিন খাগড়াছড়ির নিজের বাড়িতে অবস্থান করলেও পরে আত্মগোপনে চলে যান।

পুলিশ আরও জানিয়েছে, আইনগত প্রক্রিয়া শেষে তাকে খাগড়াছড়িতে নিয়ে আসা হবে।

উল্লেখ্য, রফিকুল আলম টানা দুই মেয়াদে খাগড়াছড়ি পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দিদারুল আলম (নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক) এবং জাহেদুল আলম (সাবেক জেলা সাধারণ সম্পাদক)-এর মেজো ভাই।

ভিওডি বাংলা/এমএস


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
চুরির অপবাদে নির্যাতন, অপমানে আত্মহত্যা
চুরির অপবাদে নির্যাতন, অপমানে আত্মহত্যা
চট্টগ্রামে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চট্টগ্রামে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার