• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

লুট হওয়া অধিকাংশ অস্ত্র উদ্ধার হয়েছে: ইসি মাছউদ

নীলফামারী প্রতিনিধি    ৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৪ পি.এম.
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ

নির্বাচনের আগে নিরাপত্তা নিয়ে নানা আলোচনা থাকলেও বড় কোনো ঝুঁকি নেই বলে আশ্বস্ত করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি জানিয়েছেন, একটি নির্দিষ্ট প্রেক্ষাপটে কিছু অস্ত্র লুট হলেও এর বেশিরভাগই ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে নীলফামারী সরকারি কলেজের হলরুমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

ইসি মাছউদ বলেন, “একটা প্রেক্ষাপটে অনেক অস্ত্র লুট হয়েছে। তবে লুট হওয়া অধিকাংশ অস্ত্র উদ্ধার হয়েছে। কিছু সংখ্যক এখনও আছে, সেগুলো উদ্ধার অব্যাহত আছে। তবে নির্বাচনে সার্বিক নিরাপত্তার জন্য হুমকি তৈরি করবে না।”

পোস্টাল ব্যালট প্রসঙ্গে তিনি জানান, এটি একটি নতুন ব্যবস্থা হওয়ায় কিছু ত্রুটি দেখা দিতে পারে। তবে এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট করেন তিনি। ইসি বলেন, “পোস্টাল ব্যালট সিস্টেম নতুন। তাই এখানে কিছু ভুলভ্রান্তি থাকতে পারে। তবে এ বিষয়ে কাউকে এক বিন্দু ছাড় দেয়া হবে না। নির্বাচন কমিশনের ওপর প্রশ্ন আছে, এমন কাজ কখনও করা হবে না। সে ব্যাপারে আমরা সর্তক রয়েছি।”

সভায় নীলফামারী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সাইদুল ইসলাম, রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন এবং নীলফামারী জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ লুৎফুল কবির।

ভিওডি বাংলা/এমএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানের হামলার পর হাইফায় তেল শোধনাগারে আগুন
ইরানের হামলার পর হাইফায় তেল শোধনাগারে আগুন
ভাঙ্গুড়ায় ভাড়াটিয়া বিরোধে গৃহবধূকে মারধর, থানায় অভিযোগ
ভাঙ্গুড়ায় ভাড়াটিয়া বিরোধে গৃহবধূকে মারধর, থানায় অভিযোগ
‎সারিয়াকান্দিতে পূর্ব শত্রুতার জেরে শিক্ষার্থীকে কোপানোর অভিযোগ
‎সারিয়াকান্দিতে পূর্ব শত্রুতার জেরে শিক্ষার্থীকে কোপানোর অভিযোগ