• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ অপরিহার্য: বিইআরসি চেয়ারম্যান পরীমণি ইস্যুতে চাকরি হারালেন এডিসি সাকলায়েন

পাকিস্তানে শিয়া মসজিদে বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

আন্তর্জাতিক ডেস্ক    ৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৫ পি.এম.
ছবি: সংগৃহীত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জুমার নামাজের সময় এক শিয়া মসজিদে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও ৮০-এর বেশি মানুষ। আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে।

শুক্রবার দক্ষিণ-পূর্ব ইসলামাবাদের তারলাই কালান এলাকায় অবস্থিত খাদিজাতুল কুবরা মসজিদে বিস্ফোরণ ঘটে। ঘটনার সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার ও উদ্ধারকাজ শুরু করে।

রেসকিউ কর্মকর্তা মোহাম্মদ আমির জানিয়েছেন, আহতদের মধ্যে অন্তত ১৫ জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিস্ফোরণের প্রকৃতি ও কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। নিরাপত্তা বাহিনী এলাকা ঘিরে তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরেও ইসলামাবাদে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছিল। জেলা জুডিশিয়াল কমপ্লেক্সের প্রবেশপথে এক আত্মঘাতী হামলায় অন্তত ১২ জন নিহত হন এবং বহু মানুষ আহত হন। সাম্প্রতিক এই বিস্ফোরণে রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি হয়েছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের