• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

যান চলাচল বন্ধ

শাহবাগ অবরোধ করে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক    ৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৫ পি.এম.
শাহবাগ অবরোধ করে চলছে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ।সংগৃহিত ছবি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার ও হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে পদযাত্রা ও অবস্থান কর্মসূচি কেন্দ্র করে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ লাঠিচার্জ, জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করেছে। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টা থেকে শুরু হওয়া ধাওয়া-পাল্টা ধাওয়া থেমে থেমে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত চলে। এ ঘটনায় শাহবাগ থেকে বাংলামোটর সড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করা রয়েছে।

সন্ধ্যা ৬টার দিকে সরেজমিনে দেখা যায়, ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে বাংলামোটর পর্যন্ত সড়কজুড়ে ইটের টুকরো ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। পুলিশ ও বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। বাংলামোটরের ফুটওভার ব্রিজ ও আশপাশের ভবনের ছাদে উৎসুক মানুষের ভিড় দেখা গেছে। সন্ধ্যা গড়াতেই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে পুলিশ ব্যারিকেড সরিয়ে নেয়। কিছুক্ষণের জন্য যান চলাচল শুরু হলেও শাহবাগ অবরোধের কারণে আবারও বন্ধ হয়ে যায়।

হাদি হত্যার বিচার দাবিতে বৃহস্পতিবার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে অবস্থান কর্মসূচি পালন করছিলেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। শুক্রবার দুপুরের পর থেকে ইন্টারকন্টিনেন্টাল মোড় ও বাংলামোটরের আশেপাশে জমায়েত বাড়তে থাকে। আন্দোলনকারীরা যাতে মিন্টো রোডের ভিভিআইপি জোনে প্রবেশ না করতে পারে, সেজন্য পুলিশ কাঁটাতারের ব্যারিকেড দিয়ে পথরোধ করে।

বিকেল সাড়ে ৩টার দিকে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে যমুনার দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ শক্ত হাতে দমন করে। পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করলে আন্দোলনকারীরাও ইটপাটকেল ছুড়ে পাল্টা প্রতিক্রিয়া দেখায়। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের শাহবাগ ও বাংলামোটরের দিকে সরিয়ে দেয়।

এর আগে বৃহস্পতিবার বিকাল থেকেই ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে সন্ধ্যায় আন্দোলনকারীদের একটি অংশ হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান করেন এবং রাতভর সেখানে থাকেন।

ভিওডি বাংলা/ এস/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের নতুন নেতৃত্ব নিয়ে জোর আলোচনা
ছাত্রদলের নতুন নেতৃত্ব নিয়ে জোর আলোচনা
পদ-পদবীর জন্য নয়, দেশ রক্ষার লক্ষ্যে সংগঠন: প্রতিমন্ত্রী ইশরাক
পদ-পদবীর জন্য নয়, দেশ রক্ষার লক্ষ্যে সংগঠন: প্রতিমন্ত্রী ইশরাক
টিউশনের টাকা জমিয়ে ৬ বছর ধরে দুস্থদের ইফতার করান উর্মি
টিউশনের টাকা জমিয়ে ৬ বছর ধরে দুস্থদের ইফতার করান উর্মি