• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী দেশে হাম উপসর্গে একদিনে ৫ শিশুর মৃত্যু দেশকে নতুন উচ্চতায় নেবে প্রস্তাবিত বাজেট: আইনমন্ত্রী ২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের সংসদে ধর্মীয় রীতি অনুযায়ী সম্মান জানাতে পারবেন এমপিরা প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী শহীদ জিয়ার আদর্শেই দেশের উন্নয়ন সম্ভব: প্রশাসক আবদুস সালাম প্রাথমিক শিক্ষার সব দপ্তরকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ

ভক্তকে মঞ্চে ডেকে বিপদ ডেকে আনলেন শাহিদ কাপুর

বিনোদন ডেস্ক    ৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৯ পি.এম.
বলিউড অভিনেতা শাহিদ কাপুর। সংগৃহিত ছবি

বলিউড অভিনেতা শাহিদ কাপুরের নতুন সিনেমা ‘ও রোমিও’-এর একটি গান প্রকাশের ইভেন্টে ঘটে অপ্রত্যাশিত ঘটনা। মুম্বাইয়ে আয়োজিত এই অনুষ্ঠানে শাহিদ কিছু ভক্তকে মঞ্চে নাচের জন্য ডেকেছিলেন, যা পরবর্তীতে বিশৃঙ্খলার কারণ হয়।

ভারতীয় গণমাধ্যমের খবর, ভক্তদের অতিরিক্ত ভিড় ও উচ্ছ্বাসের কারণে শাহিদ কাপুরকে নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে মঞ্চ ত্যাগ করতে হয়। কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর তিনি পুনরায় মঞ্চে ফিরে অনুষ্ঠান সম্পন্ন করেন।

ইভেন্টে শাহিদ কাপুরের সঙ্গে উপস্থিত ছিলেন অভিনেত্রী তৃপ্তি দিম্রি। মূলত, শাহিদ মঞ্চে কিছু ভক্তকে আমন্ত্রণ জানানোর সময় বিপুল সংখ্যক ভক্ত একসাথে মঞ্চের দিকে ছুটে আসেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। নিরাপত্তাকর্মীরা ভিড় সামলাতে হিমশিম খেতে হয় এবং দ্রুত শাহিদকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

ভক্তদের এই বিশৃঙ্খলার ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, নিরাপত্তাকর্মীরা উত্তেজিত ভক্তদের সামলাতে চেষ্টায় লিপ্ত। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে শাহিদ আবার মঞ্চে ফিরে আসেন এবং ভক্তদের ভালোবাসার জন্য ধন্যবাদ জানান। তিনি সবাইকে শান্ত থাকার আহ্বান জানান এবং এরপর কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই বাকি অনুষ্ঠান শেষ হয়।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায়
অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায়
ভিকটিম নয়, ক্রিমিনালকে জবাবদিহিতার মুখে আনুন: প্রভা
ভিকটিম নয়, ক্রিমিনালকে জবাবদিহিতার মুখে আনুন: প্রভা