• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির সড়ক নিরাপত্তায় জবাবদিহিতা ও সমন্বিত বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা চালু, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী ‘তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’ ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ইজারাবহির্ভূত দোকান উচ্ছেদ ধামরাইয়ে ৪ ভুয়া ডিবি গ্রেপ্তার স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে সরকার বদ্ধপরিকর: আইসিটি মন্ত্রী এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

ঢাকার ৮ স্থানে তারেক রহমানের জনসভা আজ

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৭ এ.এম.
শেয়ার করুন 0
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-ছবি: সংগৃহীত
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় ধারাবাহিক জনসংযোগ কার্যক্রমের অংশ হিসেবে আজ (সোমবার) আটটি জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের। নিজের নির্বাচনি এলাকা ছাড়াও ঢাকা মহানগর দক্ষিণের সাতটি সংসদীয় আসনে এসব জনসভা অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

এর আগে রোববার রাজধানীর ছয়টি গুরুত্বপূর্ণ স্থানে জনসভা করেন তারেক রহমান। সেখানে তিনি দেশব্যাপী গণসংযোগ কার্যক্রম জোরদারের পাশাপাশি দলের রাজনৈতিক বার্তা তুলে ধরেন। বিএনপি নেতারা বলছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এসব জনসভা দলীয় শক্তি ও জনসমর্থন আরও সুসংহত করবে।

আজকের কর্মসূচি অনুযায়ী, বেলা ১১টায় ঢাকা-১৭ আসনের বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউ সংলগ্ন খেলার মাঠে প্রথম জনসভায় বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান। এরপর ধারাবাহিকভাবে ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হবে বাকি সভাগুলো।

দুপুর ১২টায় ঢাকা-১০ আসনের কলাবাগান ক্রীড়া চক্র মাঠে, দুপুর ১টায় ঢাকা-৮ আসনের পীরজঙ্গী মাজার রোডে, বেলা ২টায় ঢাকা-৯ আসনের মান্ডা তরুণ সংঘ মাঠে এবং বিকাল ৩টায় ঢাকা-৫ আসনের যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে জনসভায় অংশ নেবেন তিনি।

এছাড়া বিকাল ৪টায় ঢাকা-৪ আসনের জুরাইন-দয়াগঞ্জ রোডে, বিকাল ৫টায় ঢাকা-৬ আসনের ধুপখোলা মাঠে এবং সন্ধ্যা ৬টায় ঢাকা-৭ আসনের লালবাগ বালুর মাঠে দিনের শেষ জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।

এর আগে রোববার ইসিবি চত্বর, পল্লবী, মিরপুর-১০, মিরপুর মডেল থানা এলাকা, শ্যামলী এবং বাড্ডা সাঁতারকুলে পৃথক জনসভায় বক্তব্য দেন তিনি। এসব সভায় সরকারের বিভিন্ন নীতির সমালোচনার পাশাপাশি দলীয় সংস্কার ও গণতন্ত্র পুনরুদ্ধারের বার্তা তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
শরিকদের বার্তা জাতীয় সরকার চাই, একলা চললে দায় নেব না
ছবি: সংগৃহীত
গাজী নজরুলকে নিয়ে ভিডিও ভাইরাল, ব্যবস্থা নেবে জামায়াত
ছবি: ভিওডি বাংলা
মশিউর রহমান যাদু মিয়া ছিলেন রাজনীতির জাদুকর: শামসুজ্জামান দুদু