• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পরীমণিকে গুলি করে হত্যার হুমকি

বিনোদন ডেস্ক    ৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৫ এ.এম.
চলচ্চিত্র অভিনেত্রী পরীমণি ছবি: সংগৃহীত

বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের আলোচিত ও জনপ্রিয় নায়িকা পরীমণিকে গুলি করে হত্যার হুমকি দেওয়ার ঘটনা সামনে এসেছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টের মাধ্যমে বিষয়টি প্রকাশ করেন তিনি। পোস্টে দেখা যায়, একটি অজ্ঞাত বিদেশি নম্বর থেকে ফোন করে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়।

এ বিষয়ে গণমাধ্যমকে পরীমণি জানান, হঠাৎ করেই একটি বিদেশি নম্বর থেকে ফোন আসে। কল রিসিভ করার পরই অপর প্রান্ত থেকে শুরু হয় গালিগালাজ। একই সঙ্গে ভোট ও সমসাময়িক কিছু বিষয় নিয়ে কথা বলা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো কিছু শেয়ার না করার জন্য চাপ দেওয়া হয়। এসব নির্দেশনা অমান্য করলে তাকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়।

এ ধরনের হুমকিতে তিনি মানসিকভাবে বিচলিত উল্লেখ করে পরীমণি বলেন, বিষয়টি খুবই ভয়ংকর এবং নিরাপত্তার প্রশ্ন জড়িত। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও নিচ্ছেন বলে জানান তিনি।

অন্যদিকে, কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। পরীমণি অভিনীত একাধিক চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে। সম্প্রতি তিনি ‘গোলাপ’ নামের একটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন, যেখানে তার বিপরীতে অভিনয় করবেন নায়ক নিরব হোসাইন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রকস্টার ব্র্যাড আর্নল্ড আর নেই
রকস্টার ব্র্যাড আর্নল্ড আর নেই
অফিসেই দিনটা সবচেয়ে গোছানো ও প্রোডাক্টিভ
সাদিয়া আক্তার প্রভা: অফিসেই দিনটা সবচেয়ে গোছানো ও প্রোডাক্টিভ
রাজনীতিতে জড়ালে শিল্পীর সম্মান নষ্ট হয়
কিংবদন্তি অভিনেত্রী ববিতা: রাজনীতিতে জড়ালে শিল্পীর সম্মান নষ্ট হয়