• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

গানকে হারাম বললেও ভোটে গানের ছোঁয়া খুঁজছে: কুদ্দুস বয়াতি

বিনোদন ডেস্ক    ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৯ এ.এম.
লোকসংগীত ও বাউল গানের জনপ্রিয় শিল্পী আবদুল কুদ্দুস বয়াতি-ছবি: সংগৃহীত

ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে দেশের প্রতিটি অঙ্গন ভোট নিয়ে সরগরম। শিশু থেকে বৃদ্ধ, কৃষক থেকে কবি-সবাই এখন ভোটের আলোচনায় মগ্ন। এ পরিস্থিতিতে সরব হয়েছেন দেশের অন্যতম জনপ্রিয় লোকসংগীত ও বাউল শিল্পী আবদুল কুদ্দুস বয়াতি।

সোমবার (৯ জানুয়ারি) রাতে ফেসবুকে একটি পোস্টে কুদ্দুস বয়াতি লিখেছেন, “গানকে হারাম বলা দলটাও গানে গানে ভোট খুঁজছে।” তবে পোস্টে তিনি কোনো নির্দিষ্ট দলের নাম উল্লেখ করেননি। তার মন্তব্য প্রকাশের পর ফেসবুকে সমর্থনের বিভিন্ন প্রতিক্রিয়া আসে, যেখানে অনেকেই তার বক্তব্যের সাথে একমত পোষণ করেছেন।

কুদ্দুস বয়াতি বিভিন্ন সময় দেশের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক বিষয় নিয়ে সামাজিক মাধ্যমে সরব থাকেন। তিনি ১৯৯২ সালে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ পরিচালিত বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার প্রচারণার অংশ হিসেবে “এই দিন, দিন না আরো দিন আছে” শিরোনামের গান গেয়ে প্রথমবার দেশের মানুষকে নিজেকে পরিচয় করান। এছাড়া, কোভিড-১৯ প্রাদুর্ভাবকালে ব্র্যাকের পক্ষ থেকে “জাইনা চলেন, মাইনা চলেন” শিরোনামের সচেতনতামূলক গানে অংশ নেন।

এখন পর্যন্ত তার দুটি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি অসংখ্য জনপ্রিয় বিজ্ঞাপণচিত্র, নাটক ও প্রামাণ্যচিত্রে গান গেয়েছেন। তার গান দেশের গ্রামীণ জীবনের সঙ্গে যুক্ত এবং সামাজিক বার্তা প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কুদ্দুস বয়াতির বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার রাজীবপুর গ্রামে। তিনি শুধুমাত্র একজন শিল্পী নয়, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে দেশের সাধারণ মানুষ ও তরুণ প্রজন্মের মধ্যে বিশেষভাবে জনপ্রিয়।

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে তার মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। লোকসংগীত ও বাউল শিল্পী হিসেবে ভোট এবং সংস্কৃতির সংযোগের এই মন্তব্য দর্শকদের মনে নতুন আলোচনার সূচনা করেছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’