• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কানাডায় স্কুল ও আবাসিকে বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক    ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৭ এ.এম.
ব্রিটিশ কলাম্বিয়ার টাম্বলার রিজে গুলিবর্ষণ -ছবি: সংগৃহীত
ব্রিটিশ কলাম্বিয়ার টাম্বলার রিজে গুলিবর্ষণ -ছবি: সংগৃহীত

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের উত্তর-পূর্বাঞ্চলের ছোট শহর টাম্বলার রিজে একটি উচ্চ বিদ্যালয় ও পাশের আবাসিক এলাকায় ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হামলাকারীসহ মোট ১০ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানায়, মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটের দিকে গুলিবর্ষণের ঘটনা শুরু হয়। টাম্বলার রিজ মাধ্যমিক বিদ্যালয় ও নিকটবর্তী একটি আবাসিক এলাকায় এই হামলা চালানো হয়। ঘটনাস্থল থেকেই ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এছাড়া আহত অন্তত ২৫ জনকে স্থানীয় একটি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীকে ঘটনাস্থলেই মৃত অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি নিজেই নিজের জীবন নিয়েছেন।

প্রাদেশিক সরকারের তথ্য অনুযায়ী, টাম্বলার রিজ মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রায় ১৭৫ জন শিক্ষার্থী অধ্যয়ন করে। ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান  পুড়িয়ে দিলো বিদ্রোহীরা
পাপুয়ায় পাইলটকে হত্যার পর বিমান পুড়িয়ে দিলো বিদ্রোহীরা
বোম্বে হাইকোর্ট
‘নাগরিকদের কি সরকারের দাস বানাতে চান?’- মুম্বাই পুলিশকে আদালতের ভর্ৎসনা
ছবি: সংগৃহীত
জাতিসংঘ সদর দপ্তরের সামনে যুবকের আত্মাহুতি