• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভোটারদের বিভ্রান্তে অপতৎপরতা চলছে, শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক    ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৩ পি.এম.
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান-ছবি-ভিওডি বাংলা

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, দলের ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও জনসমর্থনে ভীত হয়ে একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন। ডা. শফিকুর রহমান বলেন, জাতি যখন একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচনের প্রত্যাশায় প্রস্তুতি নিচ্ছে, তখন একটি মহল পরিকল্পিতভাবে বিভিন্ন ধরনের অপতথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে।

তিনি দাবি করেন, জামায়াতের জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় একটি স্বার্থান্বেষী গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে। এসব বিভ্রান্তিমূলক প্রচারণায় গুরুত্ব না দিতে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

জামায়াত আমির আরও বলেন, ভোট দেওয়া নাগরিকের সাংবিধানিক অধিকার এবং এটি একটি পবিত্র দায়িত্ব। প্রত্যেক ভোটার যেন নির্ভয়ে, স্বাধীনভাবে এবং সচেতনভাবে তার পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট প্রদান করেন-সেটিই কাম্য।

তিনি দেশবাসীর উদ্দেশে বলেন, একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনই জাতির প্রত্যাশা। সকলের সম্মিলিত দায়িত্বশীল আচরণ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে শক্তিশালী করবে।

পোস্টের শেষে তিনি মহান আল্লাহর সহায়তা কামনা করে দেশবাসীর মঙ্গল প্রার্থনা করেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস