• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

লক্ষ্মীপুর-৩ আসন

ভোট কেনার অভিযোগে পাল্টাপাল্টি বক্তব্য

লক্ষ্মীপুর প্রতিনিধি    ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৭ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আসন্ন সংসদীয় নির্বাচনে নগদ টাকা বিতরণ করে ভোট কেনার অভিযোগে লক্ষ্মীপুর-৩ আসনে দাঁড়িপাল্লা ও ধানের শীষের প্রার্থীর মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। উভয় পক্ষই জেলা রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির প্রধান নির্বাচনি সমন্বয়ক ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি অভিযোগ করেন, জামায়াতের নেতাকর্মীরা রাতের অন্ধকারে বাড়ি বাড়ি গিয়ে নগদ টাকা ও ঘর নির্মাণের প্রলোভন দেখাচ্ছেন।

অন্যদিকে দুপুরে সংবাদ সম্মেলনে দাঁড়িপাল্লার প্রার্থী রেজাউল করিম অভিযোগ করেন, বিএনপি আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদের টাকা দিয়ে প্রভাবিত করছে। তিনি দাবি করেন, লক্ষ্মীপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে নগদ টাকা বিতরণের ঘটনা ঘটেছে এবং ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ইউপি সদস্যও অভিযোগ করেন, উভয় পক্ষের নেতাকর্মীরা ভোটারদের মাঝে টাকা বিতরণ করছেন।

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা জানান, এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রেজাউল করিমকে নির্বাচন কমিশন সতর্কবার্তা দেয়। পুনরায় লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিলেরও হুঁশিয়ারি দেওয়া হয়।

ভিওডি বাংলা/ আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্ধারিত সময়ের আগেই জন্ম নেওয়ায় সংকটাপন্ন অবস্থায় রাখা হয়েছে অক্সিজেন সাপোর্টে। ছবি: ভিওডি বাংলা
অস্ত্রোপচার ছাড়াই পাঁচ সন্তানের জন্ম, মৃত্যু চার
ছবি: সংগৃহীত
মাছবাহী ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই যুবকের
ছবি: সংগৃহীত
অস্ত্র মহড়ার আসামি বিএনপি নেতা বহিষ্কার