• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভোটের দিনে যে অনুরোধ করলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক    ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৯ এ.এম.
শান্তিপূর্ণ পরিবেশে ভোটে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারেক রহমান-ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান আজ ভোটের দিনে সবাইকে ভোটাধিকার প্রয়োগের জন্য অনুরোধ জানিয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯.৩০টার দিকে তিনি এ বিষয়ে ফেসবুকে একটি পোস্ট দেন।

পোস্টে তিনি লিখেছেন, "গণতন্ত্রকামী প্রিয় ভাই ও বোনেরা, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সবাইকে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করার অনুরোধ জানাচ্ছি। যাকে উপযুক্ত মনে করেন, তাকেই ভোট দিন। নিজের পছন্দ অনুযায়ী ভোট দিন এবং নিজের রাষ্ট্রীয় অধিকার ও মালিকানা নিশ্চিত করুন।"

তিনি আরও উল্লেখ করেন, "আজ আপনারা সবাই ভোটকেন্দ্রে আসুন, ভোট দিন এবং নির্বাচিত প্রার্থীদের দায়িত্ব অর্পণ করুন। আগামীকাল থেকে আপনাদের সংসদ সদস্যরাই আপনাদের দায়িত্ব নেবেন এবং আপনাদের সেবায় নিয়োজিত থাকবেন, ইনশাআল্লাহ। ধানের শীষের বিজয়ী প্রতিটি প্রার্থী যেন সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করেন, তা নিশ্চিত করার দায়িত্ব আমি নেব।"

তারেক রহমান জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ওপর জোর দিয়ে বলেন, "অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিএনপির বিজয় ইনশাআল্লাহ সুনিশ্চিত। আসুন, আমরা সবাই মিলে দেশটাকে গড়ে তুলি। নিশ্চিত করি জনগণের অধিকার ও স্বাধীনতা, রক্ষা করি বাংলাদেশের সার্বভৌমত্ব ও মর্যাদা। করব কাজ, গড়ব দেশ; সবার আগে বাংলাদেশ।"

বিএনপি চেয়ারম্যানের এই আহ্বান নির্বাচনী দিনের শান্তিপূর্ণ পরিবেশ ও গণতান্ত্রিক অংশগ্রহণকে উৎসাহিত করার লক্ষ্যে দেয়া হয়েছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস