• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভোটগ্রহণের গতি বাড়াতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ বিএনপির

নিজস্ব প্রতিবেদক    ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১০ পি.এম.
গুলশানে বিএনপির নির্বাচনী কার্যালয়ে এক সাংবাদিকদের সাথে কথা বলেন মাহ্দী আমিন

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহ্দী আমিন বলেছেন, সারাদেশে প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং ভোটগ্রহণ প্রক্রিয়া এখনো চলমান থাকায় পরিস্থিতির পূর্ণাঙ্গ চিত্র এখনো পাওয়া যায়নি। তবে নোয়াখালীর হাতিয়া ও কুমিল্লার চৌদ্দগ্রামসহ বিভিন্ন স্থানে কিছু অসংগতি ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার তথ্য পাওয়া গেছে। কোনো কোনো কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন থাকলেও ভোটগ্রহণের গতি আশানুরূপ নয় ভোটপ্রদানের প্রক্রিয়া দ্রুততর করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি।  

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচনী কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন তিনি এসব কথা বলেন।

তিনি নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী এবং অন্তর্বর্তী সরকারের প্রতি নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়া পর্যন্ত পরিবেশ নির্বিঘ্ন রাখার ব্যাপারে ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখার প্রত্যাশা জানান। 

তিনি বলেন, বিএনপির অবশ্যম্ভাবী বিজয় আঁচ করতে পেরে অপপ্রয়াস চালানো হলেও তা সফল হবে না। দেশজুড়ে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটদানে অংশগ্রহণ করছেন ।

মাহ্দী আমিন বলেন, দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও গণ-অভ্যুত্থানে হাজারো শহীদ এবং গুম হওয়া মানুষের ত্যাগ ও সংগ্রামের ভিত্তিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনের মাধ্যমে গণমানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হতে চলায় জনগণের মধ্যে আবেগ, আকাঙ্ক্ষা ও অনুভূতি তৈরি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি জানান , বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন। ভোট দেওয়ার সময় তিনি “বিসমিল্লাহির রাহমানির রাহীম” উচ্চারণ করে ব্যালট বাক্সে ভোট দেন। পরে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, “বিগত এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের মানুষ এই দিনটির জন্য অপেক্ষা করছিলেন। দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা করবেন।

যারা এখনো ভোট দেননি, তাদের দ্রুত ভোটদানের মাধ্যমে ঐতিহাসিক এই মুহূর্তের অংশীদার হওয়ার আহ্বান জানিয়ে মাহ্দী আমিন বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ভোটদানের মাধ্যমে রাষ্ট্রীয় মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে। ভোটগ্রহণ শেষ হওয়ার আগে বাকি সময়ের মধ্যে ভোট প্রদানের মাধ্যমে নাগরিক অধিকার নিশ্চিত করার আহ্বানও জানান তিনি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস